চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেখেশুনে এগোচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 অপরাহ্ন 05, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের দেয়া ১৩৯ রানের লক্ষ্যে ব্যাটে নেমে দেখেশুনে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি, তবে কয়েক মিনিটের মধ্যেই ব্যাটে ফিরেছে টিম টাইগার্স। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৪১ রান তুলেছে লাল-সবুজের দল। পাওয়ার প্লের শেষ ওভারে আইন্সলে এনডোভুর বলে ১৯ বলে ১৮ রান ফিরে যান তামিম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে বাংলাদেশ। লিটন দাস ১৯ রানে এবং তাকে সঙ্গ দিতে ব্যাট হাতে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ে তুলেছে ৭ উইকেটে ১৩৮ রান। আগের ম্যাচে ৪১ রানে ৬ উইকেট হারানোর পরও ১২৪ রান তুলেছিল তারা। সে পথ আরও একবার অনুসরণ করে দলটি। ব্যানেটের অপরাজিত ২৯ বলে ৪৪ রানের ইনিংসের সুবাদে মাঝারি সংগ্রহ পায় সিকান্দার রাজার দল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে টেস্ট মেজাজে ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। পাওয়ার প্লে’র ৬ ওভার থেকে সংগ্রহ করে মাত্র ২২ রান। হারায় একটি উইকেট। রিশাদ হোসেন নিজের প্রথম ওভারে জোড়া শিকারের দেখা পান।

এরপর ধুঁকতে থাকা দলটি ৪২ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। সেখান থেকে জোনাথন ও ব্যানেটের ৭৩ রানের জুটিতে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। দলীয় সংগ্রহ চলে যায় দেড়শর কাছে। রিশাদ ছাড়াও দুটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

Tags: চট্টগ্রামজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামতামিমপাওয়ার প্লেবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিটনলিড স্পোর্টসশান্তসিকান্দার রাজা
Previous Post

দাবানল থেকেই সুন্দরবনের আগুন

Next Post

টইটম্বুর পরিবারের সদস্য প্রকৌশলী আশরাফুল মারা গেছেন

Next Post
প্রকৌশলী আশরাফুলের ছবি, সমুদ্রের পাশে সূর্যাস্তের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

টইটম্বুর পরিবারের সদস্য প্রকৌশলী আশরাফুল মারা গেছেন

ভুয়া চিকিৎসক শনাক্তের পর একজন ব্যক্তি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাস পর জানা গেল তিনি ভুয়া চিকিৎসক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT