চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মাস পর জানা গেল তিনি ভুয়া চিকিৎসক!

জাহিদ হাসান শাকিল by জাহিদ হাসান শাকিল
9:33 অপরাহ্ন 05, মে 2024
in - সেমি লিড, জনপদ, নেত্রকোনা
A A
ভুয়া চিকিৎসক শনাক্তের পর একজন ব্যক্তি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনার মদনে শংকর দাস নামের এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। তিনি নিজের নাম–পরিচয় গোপন করে সাধন কুমার মণ্ডল নামে এক চিকিৎসকের নাম, পরিচয়, সনদ ও রেজিস্ট্রেশন ব্যবহার করে দুই মাস ধরে রোগী দেখছিলেন।

জানা গেছে, সাধন কুমার মণ্ডল একজন এমবিবিএস (মেডিসিন) সিএমইউ ( আল্ট্রা) বিএমডিসি ও মেডিসিন, মা ও শিশু ,চর্ম, যৌন রোগে অভিজ্ঞ ডাক্তার। বিএমডিসির-এ ১১৩০৯৯ নং রেজিস্ট্রেশন নাম্বার তার। গত দুই মাস ধরে সাধন কুমার মণ্ডলের নামে শংকর দাস নেত্রকোনার মদন উপজেলার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন।

শনিবার ৪ মে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক শংকর দাসকে আটক করেছে মদন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া। বর্তমানে ভুয়া চিকিৎসক শংকর দাসকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ভুয়া চিকিৎসক শংকর দাসের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায়। তার পিতার নাম সুমেশ দাস।সে একটি মেডিকেল কলেজের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই মাস আগে স্বদেশ ডায়াগনষ্টিক সেন্টারের মালিক পক্ষের সাথে যোগাযোগ করে মদন উপজেলায় আসেন শংকর দাস। তখন সে নিজেকে ডাক্তার সাধন কুমার মণ্ডল বলে পরিচয় দেন এবং বিএমডিসির-এ ১১৩০৯৯ নং রেজিস্ট্রেশন নাম্বার তার বলে তাদের জানান। পরে তিনি স্বদেশ ডায়াগনষ্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখা শুরু করেন। এ পর্যন্ত তিনি ৩৩৫ জন রোগীকে চিকিৎসা দিয়েছেন। কিন্তু শুক্রবার রাতে বিএমডিসির-এ ১১৩০৯৯ নং রেজিস্ট্রেশন নাম্বারে আসল ডাক্তার সাধন কুমার মণ্ডল বিষয়টি মদন উপজেলা প্রশাসনকে জানান। পরে অভিযান চালিয়ে প্রতারক শংকর দাসকে আটক করা হয়।

ভুয়া ডাক্তার শংকর দাস জানান, আমি মেডিকেল কলেজের ছাত্র। আমার টাকার সমস্যা ছিল তাই ভুয়া পদবি ও ঠিকানা ব্যবহার করে এমন কাজ করেছি। স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার মালিক আব্দুল কাইয়ুম জানান, ডাক্তার সাধন কুমার মণ্ডলের পরিচয় দিয়ে আমার ওখানে তিনি রোগী দেখেছেন। আজ জানতে পারলাম সে একজন ভুয়া ডাক্তার এবং প্রতারক। আমরা তার প্রতারণার শিকার হয়েছি।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তায়েব হোসেন জানান, আটক হওয়া ব্যক্তি কোন চিকিৎসক নন। সে মূলত একজন প্রতারক। তার কথায় বিষয়টি প্রমাণিত। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, ডাক্তার সাধন কুমার মণ্ডল চট্টগ্রাম থেকে মদনের উদ্দেশে রওনা করেছেন। প্রতারক শংকর দাসকে আটক করা হয়েছে। প্রকৃত ডাক্তার সাধন কুমারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags: নেত্রকোনাভুয়া চিকিৎসক
Previous Post

টইটম্বুর পরিবারের সদস্য প্রকৌশলী আশরাফুল মারা গেছেন

Next Post

ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় দু’টি প্রতিষ্ঠানের লেনদেন আরও ৪৮ ঘণ্টা স্থগিত

Next Post
গেমস আপ টেনের আলোচনা ও চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় দু’টি প্রতিষ্ঠানের লেনদেন আরও ৪৮ ঘণ্টা স্থগিত

উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা শিবিরের দৃশ্য, ঝড়ো আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া ক্যাম্পে ১২ ঘণ্টার মাথায় আরও এক রোহিঙ্গা খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT