চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর হলেন প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 13, মার্চ 2023
in শিক্ষা
A A
ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্বও পালন করছেন। গবেষণা, শিক্ষকতা, কারিকুলাম ডিজাইন, কমিউনিটি এনগেজমেন্ট এবং একাডেমিক লিডারশিপে ৩৮ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার।

প্রফেসর মাহফুজুল আজিজের ব্যাপক অভিজ্ঞতা ও জ্ঞান ব্র্যাক ইউনিভার্সিটির লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্র্যাক ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’র অধ্যাপক ছিলেন। তিনি সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান এবং ভারপ্রাপ্ত ডিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৯৯ সালে ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ায় যোগদানের আগে, প্রফেসর মাহফুজুল আজিজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি নেটওয়ার্কড মাল্টি অপারেটিং সিস্টেম কম্পিউটার এইডেড ডিজাইন ল্যাব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন, যা বাংলাদেশে প্রথম। অস্ট্রেলিয়ার জাতীয় শিক্ষা পুরস্কার কমিটির একজন সদস্য হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিনে ভিজিটিং স্কলার, ২০০৬ সালে ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাপ্লায়েড সায়েন্সে ইনভাইটেড প্রফেসর এবং ২০১৭ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর আজিজ। তিনি আইইইই’এর একজন জ্যেষ্ঠ সদস্য এবং ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়ার একজন সদস্য।

প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ কেন্ট থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে গ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন হায়ার এডুকেশন অর্জন করেন।

স্নাতক ডিগ্রি শেষে ১৯৮৫-৮৬ সালে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন সেখানে তিনি বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য বাংলাদেশে সিঙ্গেল বোর্ড কম্পিউটার্স এবং এমবেডেড সিস্টেমের প্রথম ব্যাচের উন্নয়নে নেতৃত্ব দেন। তিনি ১৮০টিরও অধিক গবেষণা প্রবন্ধের রচয়িতা। ডিজিটাল সিস্টেমস অ্যান্ড এমবেডেড প্রসেসর্স, মাইক্রোচিপ ডিজাইন, লো পাওয়ার ওয়্যারলেস সেন্সরস, বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নির্ভর নবায়নযোগ্য শক্তি ক্ষেত্রে নানা গবেষণা করেছেন তিনি।

প্রফেসর আজিজ উচ্চ শিক্ষায় নেতৃত্ব প্রদান এবং তার আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিত্তাকর্ষক শিক্ষা পদ্ধতির জন্য ব্যাপক সমাদৃত। তিনি ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি টিচার অফ দ্যা ইয়ার হিসেবে প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড লাভ করেন।

Tags: ব্র‌্যাক ইউনিভার্সিটি
Previous Post

‘ওষুধের কাঁচামাল রপ্তানিতে ২০-৩০ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা সম্ভব’

Next Post

তেজগাঁওয়ে আগুন: বাড়ছে পরিধি

Next Post
মহানগর দাদা ম্যাচ ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজগাঁওয়ে আগুন: বাড়ছে পরিধি

বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনাকে হারিয়ে দিলো ইরাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT