চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখানেই শেষ নয়, সামনে আসছে দারুণ কিছু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 10, আগস্ট 2023
in বিনোদন
A A
রণবীর কাপুরের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ ও হাত মেলানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রিয়তমা’র সাফল্যে ভাসছে ছবির পুরো টিম। বিশেষ করে এর প্রযোজক আরশাদ আদনান দীর্ঘদিন পর প্রযোজনায় ফিরে ব্যাপক সাফল্য পেয়েছেন। এতে গোটা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নড়েচড়ে বসেছে।

ছবিটি ব্লকবাস্টার হতে শাকিবের অবদানের কথা বলতে ভুলেননি আশরাদ আদনান। তিনি বলেছেন, আমাদের সুপারস্টার শাকিব বাংলাদেশের গর্ব। তাকে নিয়ে সাফল্যের সাথে কাজ করতে পেরে আমিও গর্বিত এবং এখানেই শেষ নয়, সামনের দিনে আমরা একসাথে আরও দারুণ কিছু নিয়ে আসবো, কথা দিচ্ছি।

৩৫ দিন পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকাই ফিরেছেন শাকিব খান। তার দেশে ফেরার খবরটি আগেই অবগত ছিলেন গণমাধ্যমকর্মীরা। এ জন্য সকালেই এয়ারপোর্টে উপস্থিত হন তারা। শাকিবকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে আসেন ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান, পরিচালক তপু খান, অনন্য মামুন সহ অনেকে।

যুক্তরাষ্ট্র থেকে দুবাই ট্রানজিটে হয়ে সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শাকিব। সেখানে সবার আগে তাকে গ্রহণ করতে ছুটে যান প্রযোজক আরশাদ আদনান। তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বেশিরভাগ মানুষের মুখে হতাশার কথাই বেশি শোনা যেত। কিন্তু এই ইন্ডাস্ট্রির কিছু মানুষ কখনোই হাল ছাড়েনি, চরম দুর্দিনেও নিজের সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে কাজ করে গেছেন।’

“আজ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি রমরমা এই কথায় আজ কারও দ্বিমত নেই। ফিল্ম ইন্ডাস্ট্রির এই অর্জনে সামনে এবং নেপথ্যে কাজ করে যাওয়া নাম হলো শাকিব খান। সময় বদলালেও শাকিব খান আজও নাম্বার ওয়ান, তা প্রমাণিত হয়েছে ‘প্রিয়তমা’র বাঁধ ভাঙা সাফল্যে। শুধু দেশে নয়, দেশের বাইরের প্রেক্ষাগৃহেও প্রিয়তমা দাপটের সাথে চলছে। আমেরিকা কানাডায় প্রিয়তমা এখন প্রথম সপ্তাহে আয় করা দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশি সিনেমা।”-বলছিলেন এই প্রযোজক।

আন্তর্জাতিক অতিথি চিত্র প্রদর্শনীতে হাসিমুখে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ শুধু দেশ নয়, বিশ্বের একাধিক দেশে এখনও চলছে ‘প্রিয়তম ‘। মুক্তির পর থেকে শাকিব খান তার এ ছবিটি নিয়ে চুপ ছিলেন। সেই সাফল্যের প্রসঙ্গ তুলে শাকিব বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে প্রিয়তমা চলছে সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করলো।’

সেপ্টেম্বরে শাকিব খান শুটিং শুরু করতে পারেন অনন্য মামুন পরিচালিত ছবি ‘দরদ’ এর। নির্মাতা মামুন ‘দরদ’ টিমের পক্ষ থেকে শাকিব খান ও তার বড় ছেলে আব্রামের ভাইরাল হওয়া ছবিটির আঁকা ভার্সন উপহার দেন। যেখানে লেখা আছে বাবা জন্য সন্তানের ‘দরদ’!

Tags: আব্রামআরশাদ আদনানদরদপ্রযোজকপ্রিয়তমালিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

বন্যার পানিতে নিখোঁজ ভাই-বোনসহ চার শিশুর লাশ উদ্ধার

Next Post

জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নিষিদ্ধ ঘোষণা

Next Post
বন্দীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নিষিদ্ধ ঘোষণা

শিক্ষার্থী ভর্তি না হলে কলেজে বসে থাকবেন না, সচেতনতা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT