চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার পানিতে নিখোঁজ ভাই-বোনসহ চার শিশুর লাশ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
3:51 অপরাহ্ন 10, আগস্ট 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বন্যার পানিতে ডুবে যাওয়া রাস্তা ও গাড়ি, বন্যা পরিস্থিতির চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় পানির তোড়ে ভেসে যাওয়া ভাই-বোনসহ চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ১০ আগষ্ট সকালে চকরিয়ার বদরখালী থেকে একজনের এবং পেকুয়ার উজানটিয়া থেকে ভাই-বোনসহ তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- চকরিয়ার বদরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভেরুয়াখালী পাড়ার মোঃ এমরানের ছেলে মোঃ জিশান (৯), পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুরুল আলমের মেয়ে তাহমিদা বেগম (১০), ছেলে আমির হোছাইন (৭) ও ছাবের আহমদের মেয়ে হুমাইয়া বেগম (৮)।

উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম জানান, বুধবার বিকেলে তিনশিশু পাশের সাহেবখালী খালে মাছ ধরা দেখতে যায়। সেখান থেকে তারা পাশে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে সাহেবখালী খালে পড়ে নিখোঁজ হয়। পরে আজ সকাল ৭টার দিকে ওই খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত তিন শিশুর মধ্যে তাহমিদা ও আমির হোছাইন আপন ভাই-বোন।

চকরিয়া উপজেলার বদরখালীতে বুধবার সকালে বন্যার পানিতে খেলা করছিলো দশ বছর বয়সি মোঃ জিশান। এসময় সে বন্যার পানির স্রোতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে গোয়াখালী থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, পানির তোড়ে ভেসে নিহত শিশুদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: কক্সবাজারপানিবন্যার পানি
Previous Post

বিএনপি’র নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে যুবলীগের স্মারকলিপি

Next Post

‘এখানেই শেষ নয়, সামনে আসছে দারুণ কিছু’

Next Post
রণবীর কাপুরের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ ও হাত মেলানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এখানেই শেষ নয়, সামনে আসছে দারুণ কিছু’

বন্দীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নিষিদ্ধ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT