চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ২

ককটেল বিস্ফোরণ ও পুলিশের রাবার বুলেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, অপরাধ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ ঘটনায় মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন, আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)।

আজ শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী সেখানে জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে মিছিলের ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের মতে কমপক্ষে ৫০০ জন নেতাকর্মী মিছিলে অংশ নেয়।

পুলিশের দাবি, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তাদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করেন।

তিনি বলেন, পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।

ওসি জানান, এ সময় আরাফাত ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মিছিলের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tags: আওয়ামী লীগগুলশানগ্রেপ্তার ২জয় বাংলা স্লোগানঝটিকা মিছিল
Previous Post

মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

Next Post

৭ টাকায় কবরীর শাড়ি কিনেছিলেন নূতন

Next Post

৭ টাকায় কবরীর শাড়ি কিনেছিলেন নূতন

নব্বই দশকের প্রেমের নস্টালজিয়ায় 'মিশন ডিডিএলজে'র গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT