চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নব্বই দশকের প্রেমের নস্টালজিয়ায় ‘মিশন ডিডিএলজে’র গান

২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’র রোম্যান্টিক গান ‘কাহিনি এখনো বাকি’ প্রকাশ পেয়েছে। গানটিতে নাওভী ও লাবণ্যের মিষ্টি রসায়ন নজর কেড়েছে। প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে।

গানটি শুনলেই নব্বইয়ের দশকের চেনা রোম্যান্টিক আবহে ফিরে যাওয়ার অনুভূতি তৈরি হচ্ছে নেটিজেনদের মধ্যে। মজার ব্যাপার হলো, এতে বলিউডের জনপ্রিয় ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ গানের সুরের হালকা ছোঁয়া ব্যবহার করা হয়েছে।

ফলে পুরোনো দিনের ক্লাসিক রোমান্সের সঙ্গে আধুনিক সংগীতের মেজাজের একটি সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে। গানটির সুর ও কথা লিখেছেন সৈয়দ নাফিস। দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন সৈয়দ নাফিস ও মৌমিতা বড়ুয়া। মিউজিক ভিডিওতে আরমান বিন মাহমুদের উপস্থিতিও গল্পের আবহ তৈরিতে ভূমিকা রেখেছে।

‘মিশন ডিডিএলজে’ নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। ভিজ্যুয়াল নির্মাণেও রয়েছে নির্মাতার যত্নের ছাপ। দৃষ্টিনন্দন লোকেশন, সফট কালার টোন ও সাবলীল উপস্থাপনা গানটির রোম্যান্টিক আবহকে আরও প্রাণবন্ত করেছে।

সব মিলিয়ে ‘কাহিনি এখনো বাকি’ শুধু শ্রুতিমধুর গান হিসেবেই নয়, এর ভিজ্যুয়াল উপস্থাপনাও দর্শকদের আকৃষ্ট করছে।

‘মিশন ডিডিএলজে’ নামটির মধ্যেও রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। গল্পের ভেতরে লুকিয়ে থাকা সেই বিষয়টি এখনই প্রকাশ করতে চান না নির্মাতা। পুরো গল্প জানতে দর্শকদের ওয়েব ফিল্মটি দেখতে হবে বলে জানিয়েছেন তিনি।

নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, ‘এটি মূলত একটি রোম্যান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের আবহকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি গল্পটিও দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।’

ওয়েব ফিল্মটির এক্সিকিউটিভ প্রডিউসার আশেক হোসেন তন্ময় জানান, আগামী ২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।

https://youtu.be/iv8fEHod4b0?si=16sbnbTt7J7mMbCG

Tags: আইস্ক্রিনমিশন ডিডিএলজেলিড বিনোদন
Previous Post

৭ টাকায় কবরীর শাড়ি কিনেছিলেন নূতন

Next Post

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

Next Post

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্তরঙ্গ সুহৃদকে চিরবিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT