চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি উপেক্ষা করে ঈদের দিন প্রেক্ষাগৃহে দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 29, জুন 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন ভবনের সামনে দর্শক ও দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির আগে আলোচনা সৃষ্টি করা সিনেমা ‘প্রিয়তমা’ দেখতে ঈদের প্রথম দিনেই দর্শকদের ঢল নেমেছে! দিনভর থেমে থেমে বৃষ্টি থাকা সত্বেও ‘প্রিয়তমা’ দেখতে দেশের সবখানে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক।

একাধিক সিনেমা হল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, শাকিবের এই ছবি দেখতে দর্শকের ঢল নামছে।

ময়মনসিংহের ছায়াবাণী হলের এক কর্মকর্তা আই অনলাইনকে বলেন, সন্ধ্যার শো’তে আমাদের এখানে ‘প্রিয়তমা’ সাইক্লোন শুরু হয়েছে! সন্ধ্যার শো-এর এক ঘণ্টা আগেই সব টিকেট বিক্রি হয়ে যায়। বাধ্য হয়ে হলের মূল গেট বন্ধ করে দেওয়ার পর দর্শক উত্তেজিত হয়ে যায়।

তিনি জানান, ছবি দেখে দর্শক খুশি। প্রিয়তমা লং লাস্টিং সিনেমা হতে যাচ্ছে। প্রথমদিন ভেবেছিলাম কম দর্শক হবে কিন্তু ধারণা ভুল হয়েছে। সকালে বৃষ্টির মধ্যে ভালো দর্শক ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, রংপুরের শাপলা, ঢাকার মধুমিতা, সনি, আনন্দ সিনেমা হলে ঈদের দিনে বৃষ্টি উপেক্ষা করেও দর্শক ‘প্রিয়তমা’ দেখতে ভিড় জমাচ্ছেন।

পরিচালক হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন, সারাদিন বৃষ্টি ছিল। আমার নিজেরও বাইরে বের হতে সমস্যা হয়েছে। এই বৃষ্টি মাথায় মানুষ সিনেমা দেখবে এটা সত্যি আমি অবাক হয়েছি। ঈদের প্রথম দিনে এতো পজিটিভ রেসপন্স পাবো ভাবিনি। দেশের সবখান থেকে পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। শুধু সিঙ্গেল স্ক্রিন না, সিনেপ্লেক্সেও শো হাউজফুল গেছে। আমি আগেই বলেছিলাম যারা দেখবে তারা পছন্দ করবে, তাই হচ্ছে।

দেশের ১০৭টি সিনেমা হলে প্রায় চার শতাধিক শো নিয়ে মুক্তি পেয়েছে ঢাকাই সুপারস্টার শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’। ছবিটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিবাচক রিভিউ চোখে পড়ছে। অনেকেই বলছেন, শাকিব খানের দুর্দান্ত অভিনয়, গল্প ও নির্মাণ থেকে সবকিছুই ‘প্রিয়তমা’ মুগ্ধ করছে। অ্যাকশন রোমান্স এবং দুর্দান্ত গানের সংমিশ্রনের তৈরী প্রিয়তমা।

বৃষ্টি উপেক্ষা করে ঈদের দিন প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ কেউ কেউ আবার লিখছেন, গতানুগতিক গল্পের বাহিরে এত ভিন্ন ধারার একটি গল্পে শাকিব খানের পারফর্মেন্স সত্যিই প্রসংশার যোগ্য। এমন অভিনয় সম্পন্ন সিনেমাতেই শাকিব খানকে মানায়। একাধিক দর্শক ছবি দেখে এতটাই মুগ্ধ যে সংলাপ লিখে পোস্ট করছেন। আমি কোনো রাজকুমার নই, আমার কোনো পংখীরাজ ঘোড়া নেই, আছে এক রাজ্য ভালোবাসা, তুমি কি আমার প্রিয়তমা হবে? এমন সংলাপের প্রশংসা করছেন।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

Tags: ইধিকা পালঈদের ছবিএলিনা শাম্মীকাজী হায়াতডনপ্রিয়তমালিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানসহীদ নবীসিনেমা
Previous Post

অভ্যন্তরীণ ঋণের নতুন নিয়মের জন্য শ্রীলঙ্কায় ৫দিন ব্যাংক বন্ধ

Next Post

এবার চামড়া সরবরাহ গত বছরের চেয়েও কম

Next Post
চামড়া সরবরাহ কম, ব্যবসায়ীদের ক্ষতি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার চামড়া সরবরাহ গত বছরের চেয়েও কম

রাজধানীতে বর্জ্য অপসারণের জন্য কর্মকর্তাদের পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে শুরু হয়েছে বর্জ্য অপসারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT