পশু কোরবানির পর রাজধানীতে শুরু হয়েছে বর্জ্য অপসারণ। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ৮ ঘণ্টা ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দুই দিনের মধ্যে পশু কোরবানি শেষ করতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছে সিটি কর্পোরেশন।







