চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিজার, ট্রেলার, গান না দেখেই শাকিবের ‘প্রিন্স’ নিয়ে আগ্রহী প্রেক্ষাগৃহ

'শাকিবের সিনেমায় আলোচনা হয়, হুমড়ি খেয়ে দর্শক হলে আসে'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

মেগাস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিন্স’র শুটিং চলছে। এরই মধ্যে রাজশাহীর জনপ্রিয় সিনেমা হল গ্র্যান্ড রিভার ভিউ ঘোষণা দিল, ঈদে তাদের পর্দায় চলবে ‘প্রিন্স’।

এখনও পর্যন্ত সিনেমাটির কোনো টিজার, ট্রেলার কিংবা গান প্রকাশ হয়নি। সিনেমা মুক্তির আগে প্রচারণার দৃশ্যমান উপকরণ ছাড়াই কেবল শাকিব খানের লুক প্রকাশ ঘোষণা ঘিরেই দর্শকদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে, সেটিকে অনেকেই অবাক করার মতো বিষয় বলছেন!

সিনেমা হল মালিকরা শাকিব ছবিগুলোর ঘোষণা আসা মাত্রই অপেক্ষায় থাকেন প্রদর্শনের! গেল কয়েক বছরে শাকিবের সিনেমাগুলো যে পরিমাণে আলোচনা তৈরি হয় এতে করে হুমড়ি খেয়ে দর্শক প্রেক্ষাগৃহে আসেন।

সেই আগ্রহের জায়গা থেকে শুটিং চলমান অবস্থায় ঈদে প্রদর্শনের ঘোষণা দিয়েছে রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ। শনিবার রাতে এক ফেসবুক পোস্টে তারা জানায়, প্রিন্স চলছে ঈদুল ফিরতে। নির্ধারিত সময়ে অগ্রিম টিকিটের বিষয়ে জানানো হবে। ঈদে পরিবার নিয়ে আমন্ত্রণ রইলো।

হল কর্তৃপক্ষ জানায়, ঈদে অনেক সিনেমা এলেও রাজশাহীর ১৪০ আসলের আধুনিক এই মাল্টিপ্লেক্সে তারা প্রিন্স চালাবেন। তাদের ভাষ্য, শাকিব খানের সিনেমায় দর্শক বেশি এজন্য চালাবো।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সময়ে প্রচারণা ছাড়া কোনো সিনেমা নিয়ে এতটা আলোচনা সচরাচর দেখা যায় না। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘প্রিন্স’ নিয়ে চলছে নানা আলোচনা।

সব মিলিয়ে, টিজার-ট্রেলার ছাড়াই শুধুমাত্র তারকা শক্তির ওপর ভর করে ‘প্রিন্স’ যে ঈদের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়েছে, তা বলাই যায়। এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ে শুটিং শেষ করে কতটা জমকালোভাবে ঈদের বড় পর্দায় হাজির হয় ছবিটি।

‘প্রিন্স’-এর শুটিং বর্তমানে চলমান। সংশ্লিষ্ঠরা আশা করছেন, ঈদেই মুক্তি দেবেন। সেই লক্ষ্যে টানা শুটিং চলছে। শাকিব ছাড়াও এতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডুসহ অনেকে।

সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন সবকিছুই থাকবে বলে জানিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা।

এদিকে, এবার ঈদে দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। শোনা যাচ্ছে, এই তালিকায় যোগ হবে আরও কিছু সিনেমা। অধিকাংশ সিনেমার শুটিং শেষ। চলছে পোস্ট প্রডাকশন। তবে এখনও পর্যন্ত অন্যান্য সিনেমার প্রদর্শন নিয়ে কোনো হল আগ্রহ দেখায়নি।

Tags: জ্যোতির্ময়ী কুণ্ডুতাসনিয়া ফারিণপ্রিন্সলিড বিনোদনশাকিব খান
Previous Post

বিএনপির কর্মীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা

Next Post

চুয়াডাঙ্গায় ভোজ্য তেল-ডালডায় মরা ইঁদুর

Next Post
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ভোজ্য তেল-ডালডায় মরা ইঁদুর

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধিকে ‘পুঁতে ফেলার’ হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT