চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় ভোজ্য তেল-ডালডায় মরা ইঁদুর

জরিমানা দেড় লাখ টাকা

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
7:05 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় খাবার তৈরির তেল ও ডালডার মধ্যে মরা পচা ইঁদুর পাওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার ২২ ফেব্রুয়ারি দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় ও পৌর এলাকার রেল বাজারে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, রমজান মাসকে সামনে রেখে নিয়মিত তদারকির ধারাবাহিকতায় শহরতলী দৌলাতদিয়াড় মৌসুমী ফুড প্রোডাক্টস কারখানায় তদারকি করা হয়। এ সময় কারখানার ভেতরে সংরক্ষিত খাবার তৈরির তেল ও ডালডার মধ্যে মরা পঁচা ইঁদুর পাওয়া যায়। এ ছাড়া উৎপাদনের নির্ধারিত তারিখের আগেই খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহারসহ একাধিক অনিয়মের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, পৌর এলাকার রেল বাজারে অনন্যা ফুড প্রোডাক্টসে তদারকিকালে মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুন প্যাকেটে ভরে নতুন পণ্যের সাথে বাজারজাত করা হচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে সহযোগিতায় করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags: চুয়াডাঙ্গা
Previous Post

টিজার, ট্রেলার, গান না দেখেই শাকিবের ‘প্রিন্স’ নিয়ে আগ্রহী প্রেক্ষাগৃহ

Next Post

ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধিকে ‘পুঁতে ফেলার’ হুমকি

Next Post
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধিকে ‘পুঁতে ফেলার’ হুমকি

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ও পদোন্নতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT