চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:23 পূর্বাহ্ন 20, এপ্রিল 2026
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২০ এপ্রিল) সকালে নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আজ (২০ এপ্রিল) সোমবার তিনি সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এসময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।  এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম বগুড়া সফর। সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রামের পর তিনি দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। একইসঙ্গে জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে সারা দেশে একযোগে ই-বেইল বন্ড কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এরপর বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে গিয়ে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে নিজ পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং চৌকিরদহ খাল খননকাজেরও উদ্বোধন করবেন তিনি।

বিকাল ৪টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দিনের শেষভাগে তিনি নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবন উদ্বোধন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং ফেরার পথে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।

Tags: তারেক রহমানবগুড়া
Previous Post

বর্ণিল আয়োজনে টরন্টোতে ‘বাচনিক’-এর বাংলা বর্ষবরণ

Next Post

অভিনয়শিল্পীদের মিলনমেলায় মধ্যমণি তৌকীর

Next Post

অভিনয়শিল্পীদের মিলনমেলায় মধ্যমণি তৌকীর

বাড়িতে রহস্যজনক আগুন: দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT