চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয়শিল্পীদের মিলনমেলায় মধ্যমণি তৌকীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 পূর্বাহ্ন 20, এপ্রিল 2026
in বিনোদন
A A

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রবিবার দিনব্যাপী আয়োজন করা হয় ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। জীবনের ছয় দশক পেরিয়ে এসে নতুন এক জীবনদর্শন তুলে ধরলেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ!

এদিন সকাল থেকে শুরু হওয়া এই আয়োজনে গান, নৃত্য, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী এবং মঞ্চনাটকের সমন্বয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ছোট পর্দার অভিনয়শিল্পীদের মিলনমেলায় মধ্যমণি হয়ে ওঠেন তৌকীর!

অনুষ্ঠানের সূচনা হয় ‘চলতি সময় থমকে দাঁড়ায়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। এরপর ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনারে নিজের অভিজ্ঞতা ও দর্শন তুলে ধরেন তৌকীর। তিনি বলেন, মানুষ নানা উপায়ে সময় কাটায়, কিন্তু সৃষ্টিশীলতার সঙ্গে যুক্ত হলে সেই সময়ই হয়ে ওঠে সবচেয়ে অর্থবহ। সৃজনশীল চর্চা মানুষকে অসম্ভবকে সম্ভব করার শক্তি দেয় এবং এনে দেয় বিশেষ মর্যাদা।

বর্তমান সমাজের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, মানুষের ভালোবাসা পাওয়া যেমন সৌভাগ্যের, তেমনি একে অপরকে সম্মান করার সংস্কৃতিও জরুরি। “আমরা ক্রমেই ‘টক্সিক’ হয়ে উঠছি—এই জায়গা থেকে শিল্পীদেরই প্রতিবাদ জানানো উচিত,” বলেন তিনি। একইসঙ্গে মানসিক সুস্থতার জন্য শিল্প-সংস্কৃতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি সবাইকে কোনো না কোনো সৃজনশীল চর্চার সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান।

সেমিনারে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য শিল্পীরা- মামুনুর রশীদ, আবুল হায়াত, মাহফুজ আহমেদ, আফজাল হোসেন, ওয়াহিদা মল্লিক জলি, গাজী রাকায়েত, আজীজুল হাকিম, কচি খন্দকার, মাসুম রেজা, আজাদ আবুল কালাম এবং অমিতাভ রেজা চৌধুরীসহ অনেকে।

আলোচনায় ‘ভিউ বাণিজ্য’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মামুনুর রশীদ। তার মতে, এই প্রবণতা শিল্পের জন্য বড় সংকট তৈরি করছে এবং সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করছে। একইসঙ্গে রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতায় শিল্পীদের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি।

অভিনেতা আফজাল হোসেন তৌকীরকে নিয়ে বলেন, তার কাজের বৈচিত্র্য এবং জীবনকে পরিকল্পিতভাবে পরিচালনার দক্ষতা সত্যিই ঈর্ষণীয়। অন্যদিকে মাহফুজ আহমেদ স্মৃতিচারণ করে বলেন, তৌকীরের কাজ তাকে শিল্পী হিসেবে পথ দেখিয়েছে এবং তিনি তাকে শিক্ষক হিসেবেই দেখেন।

সেমিনার শেষে বিকেলে জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হয় তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। প্রদর্শনী শেষে দর্শকদের অংশগ্রহণে জমে ওঠে মুক্ত আলোচনা, যেখানে তার নির্মাণশৈলী, গল্প বলার ধরন ও বাস্তবতার উপস্থাপনা নিয়ে প্রশংসা করা হয়।

দিনের শেষ পর্বে মঞ্চস্থ হয় তৌকীরের নির্দেশনা ও অভিনয়ে নাটক ‘তীর্থযাত্রী’। দর্শকসারিতে নীরবতা আর করতালির ঢেউয়ে যেন প্রতিফলিত হয় এক শিল্পীর দীর্ঘ পথচলা, দর্শন ও সৃষ্টিশীলতার গভীরতা।

সব মিলিয়ে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ আয়োজনটি হয়ে ওঠে শুধু একজন শিল্পীকে সম্মান জানানোর নয়, বরং সৃষ্টিশীলতা, সময় ও সমাজ নিয়ে গভীর ভাবনার এক অনন্য মঞ্চ।

Tags: আজাদ আবুল কালামআফজাল হোসেনআবুল হায়াতওয়াহিদা মল্লিক জলিকচি খন্দকারগাজী রাকায়েততৌকীর আহমেদমামুনুর রশীদমাসুম রেজামাহফুজ আহমেদমিলনমেলালিড বিনোদনসিনেমা
Previous Post

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post

বাড়িতে রহস্যজনক আগুন: দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার

Next Post

বাড়িতে রহস্যজনক আগুন: দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

লুইজিয়ানায় নিজের ৭ সন্তানকে গুলি করে হত্যা, পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT