চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়াম পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 পূর্বাহ্ন 25, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর বেলজিয়াম সফর উপলক্ষে বিমানবন্দরে স্বাগত জানানো হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে বেলজিয়ামের ব্রাসেলসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবতরণের আগে প্রধানমন্ত্রী ফ্লাইটের যাত্রী এবং ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গতকাল (২৪ অক্টোবর) মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ও বাংলাদেশ সময় রাত ১১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে অবতরণ করেছে।ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

আজ গ্লোবাল গেটওয়ে ফোরামে উদ্বোধনী প্লেনারি সেশনে অংশ নিয়ে বক্তব্য প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই সফরে প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানী খাতে বাংলাদেশ এবং ইউরোপিয় বিনিয়োগ ব্যাংক ও ইউরোপিয় কমিশনের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল সোয়া ১১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ২৭শে অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Tags: গ্লোবাল গেটওয়ে ফোরামপ্রধানমন্ত্রীবেলজিয়ামব্রাসেলসশেখ হাসিনা
Previous Post

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মারা গেছেন

Next Post

বেলিংহামের গোলে রিয়াল, দুই হারের পর জিতল ইউনাইটেড

Next Post
রিয়াল ও আর্সেনাল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলিংহামের গোলে রিয়াল, দুই হারের পর জিতল ইউনাইটেড

ঘূর্ণিঝড় হামুনের কারণে কক্সবাজারে গাছপালা ও রাস্তা ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে ৩ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT