চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলিংহামের গোলে রিয়াল, দুই হারের পর জিতল ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 পূর্বাহ্ন 25, অক্টোবর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল ও আর্সেনাল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিন ধরে ছন্দে নেই রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রসহ অন্য ফরোয়ার্ডরা। দুঃসময়ে মিডফিল্ডার জুড বেলিংহামে ভর করে একের পর এক ম্যাচে জয় পাচ্ছে কার্লো আনচেলত্তির দল। ইংলিশ তারকার গোলে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ ক্লাব ব্রাগাকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল।

ব্রাগার মাঠে প্রথমার্ধে ভিনিসিয়াসের থেকে বল পেয়ে জালে জড়ান আরেক ব্রাজিলীয় রদ্রিগো। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম। এবারও বল আসে ভিনিসিয়াসের থেকেই। চ্যাম্পিয়ন্স লিগে এটি বেলিংহামের তৃতীয় গোল। কিছুপর ব্রাগা এক গোল শোধ দিলেও পয়েন্ট তুলতে পারেনি।

রাতের অন্য ম্যাচে রিয়ালের গ্রুপে থাকা জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনের বিপক্ষে জয় পেয়েছে নাপোলি। ইতালির ক্লাবটির হয়ে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড গিয়াকোমো রাসপাডোরি।

এ জয়ে ‘সি’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল। ৬ পয়েন্ট নিয়ে নাপোলি দুইয়ে ও ৩ পয়েন্ট নিয়ে ব্রাগা আছে তিনে। সবার শেষে থাকা ইউনিয়ন বার্লিন এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

এদিকে ‘এ’ গ্রুপে কোপেনহেগেনকে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তিন ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠল তারা। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ।

আরেক ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে সেভিয়াকে। লেন্সের কাছে আগের ম্যাচে একই স্কোরে হেরেছিল গানারবাহিনী। এবার স্প্যানিশ দলটিকে চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ দিয়ে জয়ে ফিরল। গ্যাব্রিয়েল জেসাস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি দুই অর্ধে গোল করেন।

তিন ম্যাচে দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আর্সেনাল। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে লেন্স।

Tags: আর্সেনালইউনাইটেডচ্যাম্পিয়ন্স লিগনাপোলিভিনিসিয়াসরিয়াললিড স্পোর্টস
Previous Post

বেলজিয়াম পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post

কক্সবাজারে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে ৩ জনের মৃত্যু

Next Post
ঘূর্ণিঝড় হামুনের কারণে কক্সবাজারে গাছপালা ও রাস্তা ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে ৩ জনের মৃত্যু

উপকূলীয় সৈকত ও সমুদ্রের দৃশ্য, একজন ব্যক্তি ঝড়ের পর মাছ ধরা নৌকা নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় হামুন, বিপদমুক্ত উপকূলীয় অঞ্চল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT