চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ট্রিয়ল থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট দাবি

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:37 পূর্বাহ্ন 18, নভেম্বর 2024
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ বিমানের ফ্লাইট দাবি নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার মন্ট্রিয়ল থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশিরা। কানাডার স্থানীয় সময় রোববার (১৭ নভেম্বর) মন্ট্রিয়ল শহরের একটি প্রার্থনাগারের হল রুমে বাংলাদেশ দূতাবাসের নাগরিক সেবা কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশিরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী, কানাডায় বাংলাদেশ দূতাবাসের উপ-হাইকমিশনার কাজী রাসেল পারভেজ, কানাডা বিএনপির সহ সভাপতি কামরুল ইসলাম হাওলাদার ফারুক, বিএনপি ক্যুইবেক প্রাদেশিক শাখার সভাপতি আবদুল মান্নান, ক্যুইবেক বিএনপির সহ সভাপতি নওশাদুল ইসলাম ও দূতাবাস কর্মকর্তারা।

ফয়সল আহমেদ চৌধুরী বলেন, কানাডার দ্বিতীয় বৃহত্তম শহর মন্ট্রিয়ল ও আশপাশের শহরে প্রায় ৫০ হাজারেরও বেশি বাংলাদেশিদের বসবাস। এই শহর থেকে বাংলাদেশ বিমানের কোন ফ্লাইট নাই। কিন্তু টরন্টো থেকে বিমানের সপ্তাহে তিনটি ফ্লাইট ছেড়ে যায় বাংলাদেশের উদ্দেশ্যে। মন্ট্রিয়ল থেকে বাংলাদেশে যেতে হলে ৬০০ কিলোমিটার দুরের শহর টরন্টো গিয়ে বিমানে যেতে হয় দেশে। এতে সময় এবং ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। ভোগান্তি এড়াতে অন্য কোন দেশের বিমানে বাংলাদেশে যায় প্রবাসীরা। এতে করে রাজস্ব বঞ্চিত হয় বাংলাদেশ বিমান ।

তিনি বলেন, মন্ট্রিয়লবাসীর দীর্ঘদিনের দাবি মন্ট্রিয়ল থেকে বাংলাদেশ বিমান যেন সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করে। এতে করে মন্ট্রিয়ল সহ আশপাশের শহরে বসবাসরত বাংলাদেশিদের যাতায়াত সহজ হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, কানাডা বিএনপির সহ সভাপতি কামরুল ইসলাম হাওলাদার ফারুক, বিএনপি ক্যুইবেক প্রাদেশিক শাখার সভাপতি আবদুল মান্নান, ক্যুইবেক বিএনপির সহ সভাপতি নওশাদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা উপস্থিত ছিলেন।আরও উপস্তিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী সুজেল হোসেন,নজমুল মুরাদ হক,নুরুউদ্দীন, মৌলবীবজার সমিতির সাবেক সাধারন সম্পাদক আলমগীর রহমান প্রমুখ ।

Previous Post

আরও একটি হ্যাটট্রিক হালান্ডের

Next Post

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর বর্তমান সরকারের লক্ষ্য হওয়া উচিত: বিএনপি

Next Post
রাজনৈতিক দলগুলোতে আরেক দফা হেরফেরের আশঙ্কা, বিএনপি নেতাদের মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর বর্তমান সরকারের লক্ষ্য হওয়া উচিত: বিএনপি

দিলজিৎ মঞ্চে সানগ্লাস ও টুপি পরে মজার ভঙ্গিতে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গানে মাদক প্রচারের অভিযোগ, জবাবে যা বললেন দিলজিৎ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT