চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও একটি হ্যাটট্রিক হালান্ডের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 18, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
নাইজেরিয়ার বিরুদ্ধে হালান্ডের হ্যাটট্রিক উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পর থেকে দারুণ ছন্দে আছেন নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হালান্ড। জাতীয় দল জার্সিতেও দ্যুতি ছড়াচ্ছেন ২৪ বর্ষী তারকা। উয়েফা নেশনস লিগে কাজাখস্তানের বিপক্ষে করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। অনায়াস জয়ে আসরে শীর্ষ পর্যায়ে জায়গা করে নিয়েছে নরওয়ে।

রোববার রাতে গ্রুপপর্বে শেষ রাউন্ডে কাজাখস্তানকে ৫-০তে হারিয়েছে হালান্ডবাহিনী। ‘বি’ লিগে তিন নম্বর গ্রুপে সেরা হয়ে ‘এ’ লিগে উঠেছে দেশটি। ৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরাও নরওয়ে। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রিয়া। স্লোভেনিয়া ৮ পয়েন্ট নিয়ে তিনে। আর তলানিতে কাজখস্তানের পয়েন্ট ১।

দেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন গতমাসেই। জাতীয় দল জার্সিতে শেষ ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয়ের রাতেও জালের দেখা পেয়েছিলেন হালান্ড। ধারাবাহিকতায় এ ম্যাচে হ্যাটট্রিক করলেন ২৪ বর্ষী ফরোয়ার্ড।

ক্লাব ফুটবল ও জাতীয় দল মিলিয়ে ২৫তম হ্যাটট্রিকের দেখা পেলেন হালান্ড। চারটি দেশের হয়ে। সবচেয়ে বেশি ১১টি হ্যাটট্রিক তিনি করেছেন ম্যানসিটির হয়ে। সলজবুর্গের হয়ে পাঁচটি, বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে চারটি ও মোল্ডার হয়ে একটি করেছেন।

জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে হালান্ডের গোল হল ৩৮টি। এবারের নেশনস লিগে এপর্যন্ত ৭ গোল করে তিনি শীর্ষে। চলতি মৌসুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে তিন হ্যাটট্রিকে ২২ গোল হয়ে গেল হালান্ডের। তার শেষ গোলটির আগে ও পরে জালের দেখা পান আলেক্সান্দার সরলথ ও আন্তোনিও নুসা।

Tags: উয়েফা নেশনস লিগকাজাখাস্তাননরওয়েম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

গাজায় ইসরায়েলি হামলায় ১১১ ফিলিস্তিনি নিহত

Next Post

মন্ট্রিয়ল থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট দাবি

Next Post
বাংলাদেশ বিমানের ফ্লাইট দাবি নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ট্রিয়ল থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট দাবি

রাজনৈতিক দলগুলোতে আরেক দফা হেরফেরের আশঙ্কা, বিএনপি নেতাদের মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর বর্তমান সরকারের লক্ষ্য হওয়া উচিত: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT