চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রদর্শক সমিতি হতাশ, হল বন্ধ করে দেয়ার আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 04, মার্চ 2023
in বিনোদন
A A
প্রদর্শক সমিতির হতাশা ও হল বন্ধের আল্টিমেটাম ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়েছে। দেশে মুক্তির সবুজ সংকেত পেয়ে হলগুলোও সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছিলো। শুধু তাই নয়, বলিউড সুপারস্টার শাহরুখ খান নিজেও টুইটে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির খবর জানিয়েছিলেন!

২৪ ফেব্রুয়ারি ও ৩ মার্চ দু’দফায় মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত দেশের মুক্তির অনুমতি পায়নি হিন্দি ছবি ‘পাঠান’। এতে হতাশ হয়েছে সিনেমা হল মালিক সমিতি। বাধ্য হয়ে সংগঠনটি শনিবার (৪ মার্চ) ইস্কাটনে সংবাদ সম্মেলন করে সিনেমা হল বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দেয়!

সংবাদ সম্মেলনে তারা জানায়, বছরে ১০টি হিন্দি ছবি মুক্তির অনুমতি না দিলে সিনেমা হল বন্ধ করে দেবেন।

দেয়ালে পিঠ ঠেকে গেছে উল্লেখ করে সিনেমা হল মালিক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে সবুজ সংকেত পাওয়ার পরও হিন্দি ছবি আনার লিখিত ছাড়পত্র পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘হাওয়া’, ‘পরাণ’ ছাড়া গত বছর সেভাবে তেমন কোনো সিনেমা প্রেক্ষাগৃহে ব্যবসা করেনি। এভাবে চলতে থাকলে দেখবেন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাবে।

সেখানে আরও জানানো হয়, টেকনিক্যাল কারণে হল বন্ধ করে দেয়ার নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি। তবে যে কোনো দিন একে একে সব সিঙ্গেল স্ক্রিন বন্ধ করে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস এর মালিক মির্জা আবদুল খালেক বলেন, গত বছর ৪০টি ছবি প্রদর্শন করেছি। যার মধ্যে শুধু ‘হাওয়া’ ও ‘পরাণ’ ভালো ব্যবসা করেছে।

তিনি বলেন, শুক্রবার সরকারি অনুদানপ্রাপ্ত একটি ছবি চালিয়েছি। যা মাত্র ১২ জন দেখেছে। এই অবস্থায় আমাদের হল খোলা রাখা সম্ভব না। যদি হিন্দি ছবি না আসে তবে আমাদের হল বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।

হল মালিক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস সরকারের সিদ্ধান্তহীনতায় ক্ষোভ জানিয়ে বলেন, এমতাবস্থায় সিনেমা হল চালু রাখার আর কোনো বাস্তব যুক্তি খুঁজে পাচ্ছি না বিধায় বন্ধ করে দেওয়াই শ্রেয় বলে মনে করি।

সংবাদ সম্মেলনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মিয়া আলাউদ্দিন, সহসাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, সংস্কৃতি সমাজ কল্যাণ ও আইন বিষয়ক সম্পাদক আর এম ইউনুস রুবেল উপস্থিত ছিলেন।

Tags: অভিনয়পরিবেশকপাঠানলিড বিনোদনশাহরুখসমিতিসিনেমাসিনেমা হলহল মালিকহিন্দি ছবি
Previous Post

সাউথ আফ্রিকায় দুর্ঘটনায় নিহত বাংলাদেশীদের দাফন সম্পন্ন

Next Post

সুপ্রিম কোর্ট আইনজীবীদের ভোটে আওয়ামী লীগ-বিএনপি সমর্থিত প্রার্থী যারা

Next Post
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবীদের জন্য প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবীদের ভোটে আওয়ামী লীগ-বিএনপি সমর্থিত প্রার্থী যারা

আট নারী শিল্পীর ছবি, যারা নাট্য সম্মাননা পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ বিভাগের ৮ নারী শিল্পী পাচ্ছেন নাট্য সম্মাননা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT