চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্ট আইনজীবীদের ভোটে আওয়ামী লীগ-বিএনপি সমর্থিত প্রার্থী যারা

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
4:57 অপরাহ্ন 04, মার্চ 2023
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবীদের জন্য প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৩-২৪) কার্যনির্বাহী কমিটির আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া নির্বাচন পরিচালনায় গঠিত হয়েছে ঐক্যমতের উপকমিটি। 

আসছে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুন নুর দুলালকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আর এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী আজম, জেসমিন সুলতানা, ট্রেজারার পদে অ্যাডভোকেট মাসুদ আলম চৌধুরী, সহ-সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম উজ্জ্বল, অ্যাডভোকেট হারুনুর রশিদ, সদস্য পদে অ্যাডভোকেট মো. সাফায়েত হোসেন সজীব, অ্যাডভোকেট মহিউদ্দিন রুদ্রু, অ্যাডভোকেট শফিক রায়হান শাওন, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস, অ্যাডভোকেট নাজমুল হোসেন স্বপন, অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন এবং অ্যাডভোকেট মনিরুজ্জামান রানাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, অ্যাডভোকেট সরকার তাহমিনা সন্ধ্যা, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট মো. আব্দুল করিম, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট রেজাউল করিম পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট ফাতিমা আক্তার, অ্যাডভোকেট ফজলে এলাহি অভি, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ ও অ্যাডভোকেট রাসেল আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনায় ঐকমত্যের উপকমিটি

সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা যে পাল্টাপাল্টি উপকমিটি ঘোষণা করেছিল তা বাতিল করে ঐকমত্যের ভিত্তিতে নতুন উপকমিটি পুনর্গঠন করা হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যবিশিষ্ট উপকমিটির সদস্যরা হলেন অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, মোহাম্মদ ইলিয়াস ভূঁইয়া (কচি), এ এস এম মোক্তার কবির খান, মোহাম্মদ আশরাফ-উজ-জামান খান, মো. আসাদুজ্জামান মনির ও এস এম গোলাম মোস্তফা তারা।

এবারের তফসিল অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে মনোনয়ন পত্র জমা দেয়া যাবে। আর আগামী ৫ মার্চ বিকাল সাড়ে ৫ টায় মনোনয়ন পত্র বাছাই এবং ৮ মার্চ বিকাল ৫ টার মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় দেয়া হয়েছে। আর নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছে আগামী ১৫ ও ১৬ মার্চ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কাযর্করী কমিটির এই নির্বাচনে সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদ রয়েছে।

Tags: আইনজীবীসুপ্রিম কোর্ট
Previous Post

প্রদর্শক সমিতি হতাশ, হল বন্ধ করে দেয়ার আল্টিমেটাম

Next Post

৮ বিভাগের ৮ নারী শিল্পী পাচ্ছেন নাট্য সম্মাননা

Next Post
আট নারী শিল্পীর ছবি, যারা নাট্য সম্মাননা পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ বিভাগের ৮ নারী শিল্পী পাচ্ছেন নাট্য সম্মাননা

বাংলাদেশ ফুটবল দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একত্রে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে ক্যাম্প করতে দেশ ছাড়ছেন জামালরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT