বিদেশে বাংলাদেশের বেশিরভাগ মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি সরানো হয়েছে। মৌখিক নির্দেশনায় সকল মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা কার্যকর করার বিষয়টি তদারকিও করা হচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে।








