চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডা. নিতাই হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 17, আগস্ট 2025
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের পুলিশ সদস্যরা ডা. নিতাই হত্যা মামলার আসামিদের আদালত থেকে নিয়ে যাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি- সংগৃহিত

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যাকাণ্ডের এক যুগের বেশি সময় পর সেই মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

এছাড়াও এই মামলায় আরও ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার ১৭ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। ১৩ বছর আগের ঘটনায় আজ এ রায় দিয়েছে বিচারিক আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ডা. নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ, বকুল মিয়া, মাসুম মিন্টু ওরফে মিন্টু, মো. হোসেন মিজি এবং সাঈদ ব্যাপারী। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

২০১২ সালের ২৩ আগস্ট মহাখালীতে নিজের বাড়িতে খুন হন ডা. নিতাই। এ ঘটনায় ডা.নিতাইয়ের বাবা তড়িৎ কান্তি দত্ত ঘটনার দিনেই বনানী থানায় মামলা করেন।

চুরি করার সময় দেখে ফেলায় ডা. নিতাইকে হত্যা করা হয়। আসামিরা নগদ পাঁচ লাখ টাকা ও দুইটি স্বর্ণের বালা নিয়ে যায় বলে উল্লেখ করা হয়েছিলো দায়েরকৃত মামলার এজাহারে।

Previous Post

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি পিছিয়েছে

Next Post

ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার

Next Post
বাংলাদেশের পতাকা সহ একটি বাস শহরের রাস্তায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার

পুতিন, ট্রাম্প ও জেলেনস্কি ছবি, রাশিয়া-ইউক্রেন সংকটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার শর্তে ট্রাম্পের সমর্থন, ইউক্রেন বলছে ‘না'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT