চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে পর্তুগালের স্বীকৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পর্তুগালের পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিশ্বের বহ প্রভাবশালী মুসলিম দেশ যখন ইজরায়েল ফিলিস্তিনি যুদ্ধ নিয়ে চুপচাপ, ঠিক তখনই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের দেশ পর্তুগাল।

আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনের পর এবার পর্তুগালও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের আগেই রবিবার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

গাজা উপত্যকায় চলমান যুদ্ধ থামার কোনো লক্ষণ না থাকলেও আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল পর্তুগাল। তবে ইউরোপের দেশগুলোর এ পদক্ষেপ ভালোভাবে নেয়নি ইসরায়েল।

নিরীহ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ ও নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতাকেও ছাড়িয়ে গেছে বলে মনে করছেন অনেকেই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ‘সন্ত্রাসকে পুরস্কৃত করার শামিল’ বলে মন্তব্য করেছেন। তার দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে।

ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও একই অবস্থান নিয়েছে। লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন।

জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ইতোমধ্যে প্রায় তিন-চতুর্থাংশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ২০১২ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে অবজারভার স্টেট মর্যাদাও দেয়।

মঙ্গলবার শুরু হতে যাওয়া ইউএনজিএ অধিবেশনকে সামনে রেখে বিশ্বনেতারা নিউইয়র্কে জড়ো হচ্ছেন। তখন গাজা সিটিতে ইসরায়েলের স্থল অভিযান অব্যাহত রয়েছে। ট্যাংক ও সেনাদের অগ্রযাত্রায় হাজার হাজার মানুষ গৃহহারা হয়ে আশ্রয় ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস নেতৃত্বাধীন হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত ও ২৫১ জন জিম্মি হন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ হাজার ১৪১ জন নিহত হয়েছেন।

Tags: পর্তুগালফিলিস্তিনস্বাধীন রাষ্ট্র
Previous Post

প্রতিবাদ জানালে হ্যান্ডশেক না, খেলা বাতিলই ভালো

Next Post

বিসিবি সভাপতি ক্ষমতার অপব্যবহার করছেন- অভিযোগ তামিমের

Next Post
বিসিবি সভাপতি তামিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অভিযোগ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি সভাপতি ক্ষমতার অপব্যবহার করছেন- অভিযোগ তামিমের

বাংলাদেশে গ্রাম আদালত উন্নয়নে নারীর অন্তর্ভুক্তি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রাম আদালতকে শক্তিশালী ও কার্যকর করতে নারীর অন্তর্ভুক্তি জরুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT