চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি সভাপতি ক্ষমতার অপব্যবহার করছেন- অভিযোগ তামিমের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি সভাপতি তামিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অভিযোগ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে অংশ নেয়ার কথা আগেই জানিয়েছেন তামিম ইকবাল। নির্বাচনের আগে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিভিন্ন কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান তিনি। এসময় তিনি অভিযোগ করেছেন, বিসিবি সভাপতি ক্ষমতার অপব্যবহার করছেন। পাশাপশি নির্বাচনে সরকারী হস্তক্ষেপ বেড়ে গেছে বলে দাবি করেছেন তামিম।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে তামিম বলেন, ‘আমাদের ক্রীড়া উপদেষ্টার সাথে আমার দেখা হয়েছিল। তখন তাকে আমি একটি কথাই বলেছিলাম- আমি আপনার কাছ থেকে কিছুই চাই না। শুধু একটি বিষয়ই চাই, আর তা হলো একটি সুষ্ঠু নির্বাচন হোক। এর বাইরে আমি তার কাছে কোনো দাবি করিনি, কিছুই চাইনি। কিন্তু তারপর থেকে আমরা যা দেখতে শুরু করেছি, কিংবা জেলা ও বিভাগে যা ঘটছে, এমনকি ক্লাব পর্যায়েও যা চলছে- সেগুলো ঠিকভাবে হচ্ছে না।’

সময়সীমা বৃদ্ধি নিয়ে বিসিবি সভাপতি বিরুদ্ধে অভিযোগ এনে তামিম বলেন. ‘১৬ তারিখে বা তার আগে তাদের জানানো হলো যে সময়সীমা আমরা বাড়াবো। অর্থাৎ ১৭ তারিখ থেকে তা ১৯ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। দ্বিতীয়বার আবার ১৯ তারিখ থেকে সেটিকে ২২ তারিখ পর্যন্ত বাড়ানো হলো। প্রথমবার যখন সময়সীমা বাড়ানো হয়, তখন তাদের ডিরেক্টর গ্রুপে বিষয়টি প্রস্তাব আকারে দেওয়া হলে তিন-চারজন ডিরেক্টর এতে সম্মতি জানান। ফলে বিষয়টি ১৯ তারিখ পর্যন্ত গড়ায়। কিন্তু দ্বিতীয়বার যখন সময়সীমা বাড়ানো হলো, তখন বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো মতামতই দেননি। তিনি নিজের ইচ্ছাতেই সময়সীমা বাড়িয়ে দিলেন।’

নির্বাচন কমিশন গঠনের পর সবধরনের যোগাযোগের দায়িত্ব কমিশনের। অথচ এরপরও বিসিবি সভাপতি নিজে চিঠিতে স্বাক্ষর করছেন, যা নিয়মের পরিপন্থী বলে মনে করছেনন তামিম। এ ছাড়া সরকারের ক্যাবিনেট সচিবের দপ্তর এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকেও চিঠি পাঠিয়ে নির্বাচনে হস্তক্ষেপ করা হচ্ছে বলে দাবি জাতীয় দলের সাবেক অধিনায়কের। ফলে নির্বাচনকে সিলেকশন আখ্যা দিয়েছেন তামিম।

বলেছেন, ‘মজার বিষয় হলো, আপনারা কিছুদিন আগেই দেখেছেন- যাকে ইচ্ছা অ্যাডহক কমিটি থেকে সরিয়ে দেয়া হচ্ছে, আবার যাকে ইচ্ছা সেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। যদি এভাবে নির্বাচন আয়োজন করতে চান, তবে এটি তো ইলেকশন হলো না। বরং এটি সিলেকশন হয়ে যাচ্ছে। নির্বাচন সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত।’

Tags: আমিনুলতামিমনির্বাচনবিসিবিবিসিবি নির্বাচনলিড স্পোর্টস
Previous Post

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে পর্তুগালের স্বীকৃতি

Next Post

গ্রাম আদালতকে শক্তিশালী ও কার্যকর করতে নারীর অন্তর্ভুক্তি জরুরি

Next Post
বাংলাদেশে গ্রাম আদালত উন্নয়নে নারীর অন্তর্ভুক্তি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রাম আদালতকে শক্তিশালী ও কার্যকর করতে নারীর অন্তর্ভুক্তি জরুরি

তামিম ইকবাল হাসিমুখে বসে আছেন, কালো টি-শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণার প্রয়োজন দেখছেন না তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT