চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই ছবিতে নায়িকা বিদ্যা সিনহা মিমকে চেনা যায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 23, জুন 2024
in বিনোদন
A A
নায়িকা বিদ্যা সিনহা মিমসহ অন্যান্য নারীরা একত্রে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাধ্যমিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি দলীয় ছবি পোস্ট করেছেন ‘পরাণ’ খ্যাত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। ছবিতে তিনি কোন জন- কেই কি চিনতে পারছেন কিনা; মজা করে সেটাই জানতে চাইলেন মিম!

ছবিটি পোস্ট করে মিম লিখেছেন, ‘কেউ কি আমাকে এখানে খুঁজে পাচ্ছেন?’ সঙ্গে জানালেন, স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্টের ছবি!

মিমের পোস্ট করা এই পুরনো ছবিতে দশ-বারো জনকে দেখা যাচ্ছে। অনেকেই অনুমান করে নিজেদের মতো উত্তর দিচ্ছেন। কেউ অমুককে মিম ভাবছেন, তো অন্য কেউ তমুককে মিম মনে করে মন্তব্যের ঘরে জানাচ্ছেন! তবে বেশীর ভাগই উত্তর দিচ্ছেন ছবিতে থাকা ‘জোকার’-এর মুখোশ পরে থাকা একজনকে!

সবার পেছনে দাঁড়ানো জোকারের মুখোশে ঢাকা অন্যদের চেয়ে খানিক লম্বা ব্যক্তিটিই আসলে মিম! এমনটাই বলছেন অনেকে! মিমের পোস্ট করা ছবিটি দেখে তার স্কুল সহপাঠিদের অনেকে মন্তব্য করেছেন! হাজারা হোসেন সুমাইয়া নামের একজন লিখেছেন, ‘সেই দিনটির কথা আমার স্পষ্ট মনে আছে। ওই সাজে তোমাকে দারুণ লেগেছিলো।’

সুমাইয়ার এমন মন্তব্যে তার কাছে অনেকেই কৌতূহল নিয়ে জানতে চান, ‘ছবিতে মিম কোথায়, সবার পেছনে, জোকার?’ উত্তরে সুমাইয়া লিখেছেন, হ্যাঁ। সেদিন তাকে যা লেগেছে, একদম রিয়েল জোকার মনে হয়েছে। ড্রেসটা খুব সুন্দর ছিলো।’

মিমের সঙ্গে এই স্কুলে পড়েছেন দাবি করে সাদিয়া আফরোজ মৌরি নামের একজন লিখেছেন, ‘আমিও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলাম। বহুবার আমি তোমাকে দেখেছি। এমনকি পরীক্ষা কেন্দ্রে আমরা একসাথে একই বেঞ্চে বসেছি। আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত।’

ছবিতে মিম কোন জন, নিশ্চিত হতে সেই মৌরির মন্তব্যের ঘরেও অনেকের প্রশ্ন- ‘এখানে মিম কোন জন? একটু দেখিয়ে দিন।’ উত্তরে মৌরিও বলেন, ‘দ্য জোকার’! তবে ছবিতে মিম কোন জন, তা নিশ্চিত হওয়া যায়নি!

Tags: অভিনয়জোকারনায়িকাবিদ্যা সিনহা মিমমিমলিড বিনোদনস্কুল
Previous Post

নেত্রকোণায় পানিতে ডুবে শিশুসহ ৪ জনের মৃত্যু

Next Post

গরুর পাইকারদের থেকে লুট করা টাকা দিয়ে কোরবানি! 

Next Post
পাইকারদের সাথে আলোচনা চলাকালে ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গরুর পাইকারদের থেকে লুট করা টাকা দিয়ে কোরবানি! 

প্রতিষ্ঠা বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিষ্ঠা বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT