চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরুর পাইকারদের থেকে লুট করা টাকা দিয়ে কোরবানি! 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 23, জুন 2024
in - সেমি লিড, অপরাধ
A A
পাইকারদের সাথে আলোচনা চলাকালে ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গরুর পাইকারদের কাছ থেকে লুট করা টাকা দিয়ে ঈদ উল আজহায় কোরবানি দিতো ডাকাত দলের সদস্যরা।  এ ডাকাত দলের কাজই হচ্ছে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মানুষজনের কাছ থেকে ডাকাতি করে মূল্যবান জিনিস হাতিয়ে নেওয়া। এছাড়া বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়ে প্রবাসীদের বহনকারী গাড়ির গতিরোধ করে তাদের সর্বস্ব লুটে নেওয়া।

রাজধানী ঢাকা,‌ গাজীপুর ও ময়মনসিংহ রোডে ডাকাতি করা এরকম একটি চক্রের ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

গ্রেপ্তাররা হলেন মো.ফয়সাল আহাম্মেদ রিগান, মো.তারেক মিয়া, তানভীর আহম্মেদ অন্তর, মো. মিলন, মো.জাবেদ ইকবাল ওরফে বাদল, আব্দুল্লাহ আল মামুন, মো.রতন মিয়া, মো.সেলিম মিয়া, মো.রুবেল মিয়া ও মো.সুমন মিয়া। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে লুন্ঠিত ৭ লাখ ১৪ হাজার টাকা, ১৩ টি মোবাইল ফোন,২ টি চাকু ও প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়।

শনিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো এলাকায় ও ময়মনসিংহের কোতয়ালী থানার চরপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গত ১৬ জুন রাজধানীতে গরু বিক্রি করে পাইকারদের একটি দল বিমানবন্দর এলাকা থেকে একটি বাসে উঠে জামালপুর যাওয়ার জন্য। এরপর বাসের দরজা লক করে দেয় হেলপার। আব্দুল্লাহপুর যাওয়ার আগেই পাইকারদের কাছ থেকে বাসের ভাড়া চায় হেলপার। জামালপুরের রাস্তা অনেক দূরে সে জন্য পাইকাররা পরে ভাড়া দিতে চান। এরপরই পাইকারদের শার্টের কলার চেপে ধরে বাসের হেলপারসহ বাসে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা। তারা পাইকারদের কিল ঘুষি দিয়ে তাদের মুখ বেঁধে ফেলে এবং বিভিন্ন হুমকি দিতে থাকে। এ সময় ডাকাত দলের সদস্যরা পাইকারদের বলে তারা যেন তাদের পুরো টাকা পয়সা ডাকাতদের হাতে তুলে দেয়।  না হলে তাদের মেরে ফেলার হুমকি দেয় ডাকাত দল। পরে  পাইকারদের কাছ থেকে পুরো টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে রাস্তায় ফেলে দেয় ডাকাত দলের সদস্যরা।

পরে ঘটনার দিন বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়। মামলা রুজু হওয়ার পর থেকে এই বিষয়ে কাজ শুরু করে ডিবির উত্তরা বিভাগ। তদন্তের এক পর্যায়ে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তার এ ১০ ডাকাতের বিরুদ্ধে ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর এলাকায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে জানায়, তারা প্রায়সই ঢাকা ও গাজীপুর রোডে ডাকাতি করে থাকে। এই ডাকাত দলের নেতৃত্বে রয়েছে গ্রেপ্তার বাদল, তারেক ও লিটন নামে আরেক পলাতক ডাকাত। ঈদ-উল-আজাহাকে কেন্দ্র করে অস্থায়ী গরুর হাট গুলোতে তাদের লোকজন থাকে। তারা গরুর পাইকারদের অনুসরণ করে তাদের গাড়িতে তুলে ডাকাতি করে। এছাড়া ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ সঙ্গে করে টাকা পয়সা নিয়ে যায়, তারা সেগুলো ডাকাতি করে লুটে নেয়। এই চক্রটি এখন পর্যন্ত ২০০ থেকে ২৫০ টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এবারের ঈদ-উল-আজাহাকে কেন্দ্র করে তারা এখন পর্যন্ত ছয় থেকে সাতবার ডাকাতি করেছে জানায় ডিবি। ঈদের আগে খিলক্ষেত এলাকায় চার জনকে গাড়িতে তুলে চক্রটি পাঁচ লাখ টাকা ও দুটি মোবাইল লুট করে নিয়ে যায়। ঈদের ১০ দিন আগে বিমানবন্দর থেকে এক প্রবাসীকে গাড়িতে তুলে তার টাকা-পয়সা লুট করে নিয়ে যায় চক্রটি।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, লুট করার টাকার মধ্য থেকে ২ লাখ ১০ হাজার টাকা দিয়ে ডাকাত দলের অন্যতম নেতা মো.জাবেদ ইকবাল ওরফে বাদল এবার ঈদে গরু কোরবানি দিয়েছেন। লুটের টাকার মধ্যে থেকে এক লাখ ৭৫ হাজার টাকা দিয়ে ডাকাত দলের আরেক নেতা মো.তারেক মিয়া একটি গরু কোরবানি দিয়েছেন বলেও জানান তিনি।

তাদের বিরুদ্ধে ঢাকার আশেপাশে অনেক মামলা রয়েছে সেগুলো তদন্ত করা হবে জানান তিনি। এছাড়া তারা ডাকাতির টাকা কিভাবে ভাগবাটোয়া করা হতো রিমান্ডে নিয়ে তা জানার চেষ্টা করা হবে।

ডাকাত দলের সদস্যরা জানিয়েছে, তারা ২০০ থেকে ২৫০ ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তাহলে তারা গ্রেপ্তার হয়েছে কয়বার এবং জামিন পেয়েছে কয়েকবার এমন প্রশ্নের উত্তরে হারুন অর রশীদ বলেন, মামলাগুলি বিভিন্ন থানায় হয়েছে। আদালত থেকে তারা কিভাবে জামিন পেয়ে বের হয় সে তথ্য আমরা দিতে পারবো না।

Tags: গ্রেপ্তারডিবি
Previous Post

এই ছবিতে নায়িকা বিদ্যা সিনহা মিমকে চেনা যায়?

Next Post

প্রতিষ্ঠা বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

Next Post
প্রতিষ্ঠা বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিষ্ঠা বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

হজে মৃত্যুর ঘটনায় একজন আহত ব্যক্তির চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে সব কারণে এবার হজে এত মানুষ মারা গেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT