চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে গায়িকা রক্ষিতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 08, মে 2023
in বিনোদন
A A
গায়িকা রক্ষিতা হাস্যোজ্জ্বল মুখের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়াতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন ঐশ্বরিয়া রাই অভিনীত ‘পোন্নিয়িন সেলভান ২’ ছবির গায়িকা রক্ষিতা সুরেশ। জানা গেছে, এই মুহূর্তে মালয়েশিয়াতে রয়েছেন রক্ষিতা, সেখানেই গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন এই গায়িকা।

কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? এখন কেমন আছেন রক্ষিতা? নিজের সব তথ্যই ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়ে রক্ষিতা জানান, রবিবার (৭ মে) এক ভয়ংকর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। সকালবেলা মালয়েশিয়া এয়ারপোর্টে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে তার গাড়ি এবং সেটি সঙ্গে সঙ্গে দুমড়ে-মুচড়ে যায়।

গায়িকা লেখেন, ‘আমার গোটা জীবনটা ১০ সেকেন্ডের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে….! তবে এয়ার ব্যাগকে ধন্যবাদ, না হলে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত। যা ঘটেছে তার জেরে এখনও কাঁপছি, আমি সত্যিই সৌভাগ্যবান যে ওইরকম পরিস্থিতি থেকে আমি, আমার ড্রাইভার, আমার সহযাত্রীরা প্রাণে বেঁচে ফিরেছি। আমাদের শরীরের বাইরে এবং ভিতরেও বেশকিছু চোটাঘাত রয়েছে, তবে সকলেই ঠিক আছি। কৃতজ্ঞ…. সৌভাগ্যবান বলেই বেঁচে আছি’।

‘পোন্নিয়ান সেলভান ২’ ছবির কন্নড় ভার্সনে ‘কিরুনাঙ্গে’ এবং ‘বীরা রাজা বীরা’ গান দুটি গেয়েছেন রক্ষিতা। এ আর রহমানের সুরে ‘পোন্নিয়ান সেলভান’ ছবিতেও গান গেয়েছিলেন রক্ষিতা।

২০০৯ সালে রিয়েলিটি শো ‘লিটল স্টার সিঙ্গার’ জিতে খ্যাতির শীর্ষে উঠে আসেন রক্ষিতা, তারপর ২০১৫ সাল থেকে নিয়মিত প্লে-ব্যাক করছেন। ২৪ বছর বয়সী এই গায়িকা দক্ষিণী ছবির জগতের পরিচিত নাম। ‘সুপার সিঙ্গার সিজন ৬’-এর ফার্স্ট রানার-আপও ছিলেন এই রক্ষিতা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: ঐশ্বরিয়া রাইগাড়ি দুর্ঘটনাপোন্নিয়িন সেলভান ২
Previous Post

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীরের রিট হাইকোর্টে খারিজ

Next Post

মেয়র হানিফ ফ্লাইওভারে টোল পরিশোধে নগদ

Next Post
RFID ট্যাগের মাধ্যমে নগদ টোল পরিশোধের সুবিধা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়র হানিফ ফ্লাইওভারে টোল পরিশোধে নগদ

বাংলাদেশি নাগরিকরা জেদ্দা থেকে দেশে ফিরছেন, সুদান থেকে ফিরতি যাত্রা।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন ১৩৬ বাংলাদেশী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT