চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়র হানিফ ফ্লাইওভারে টোল পরিশোধে নগদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 08, মে 2023
in অর্থনীতি
A A
RFID ট্যাগের মাধ্যমে নগদ টোল পরিশোধের সুবিধা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ডিজিটাল ব্যবস্থায় টোল দেওয়ার প্রক্রিয়াকে উৎসাহ দিতে ‘নগদ’-এর মাধ্যমে আরএফআইডি রিচার্জে ১০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ফ্লাইওভার কর্তৃপক্ষ দেশের দীর্ঘতম এই উড়াল সেতুতে ডিজিটাল পদ্ধতিতে টোল দেওয়ার প্রক্রিয়া চালু করেছে। এক্ষেত্রে গ্রাহককে আগে থেকে নিবন্ধন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। ওই অ্যাকাউন্টেই নগদের মাধ্যমে আরএফআইডি রিচার্জ করে ফ্লাইওভার ব্যবহারের সময় না থেমেই ফ্লাইওভার পার হওয়া যাবে। তবে ফ্লাইওভার পার হওয়ার সময় টোল প্লাজায় যানবাহনটিকে (মোটর সাইকেল ব্যতিত) অটো-লেন ব্যবহার করতে হবে। টোলপ্লাজা পার হওয়ার সময় নিবন্ধিত যানবাহনের গায়ে লাগানো বিশেষায়িত স্টিকার স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিংয়ের মাধ্যমে টোল পরিশোধিত হবে।

ডিজিটাল পদ্ধতিতে টোল দেওয়ার সেবাটি ইতিমধ্যে চালু হয়েছে এবং অনেক যানবহান এই সুবিধা গ্রহন করে সময় বাঁচাচ্ছে। ফ্লাইওভারের আটটি বাহির পথে এই সুবিধা চালু রয়েছে। সুবিধাটি নিতে স্টিকারযুক্ত যানবাহনকে ফ্লাইওভার থেকে নামার সময় অটো লেন বা ‘টি’চিহ্নিত লেন ব্যবহার করতে হবে। যেখানে গাড়ি প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে বুম-বার খুলে যাবে। ফলে টোল প্রদানের জন্য ফ্লাইওভারের বের হওয়ার পথে চালকদের আর অপেক্ষা করতে হবে না।মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল নেওয়ার প্রক্রিয়াকে ডিজিটালাইজড করার মাধ্যমে যানজট নিরসনের লক্ষ্যে গত বছর নগদের সঙ্গে চুক্তি করে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

সেবাটি পেতে অ্যাকাউন্ট খোলার জন্যে গ্রাহককে ফ্লাইওভারের ওয়েবসাইট (https://mmhf.com.bd/) ব্যবহার করতে হবে। স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা হয় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহার করে। রেজিস্টার্ড গ্রাহকরা শুধুমাত্র নগদ ই-কম-এর
মাধ্যমে আরএফআইডি রিচার্জ করলে নগদ গ্রাহক তাৎক্ষণিক ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। ক্যাশব্যাকের পরিমান হবে সর্বোচ্চ ১০০ টাকা।

ক্যাম্পেইনটি ৫ মে থেকে শুরু হয়ে ৩১ মে, ২০২৩ পর্যন্ত চলবে। গ্রাহকদের নতুন এই সুবিধা সম্পর্কে নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার মো:
সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘সাধারণ মানুষ যাতে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় আরও বেশি ডিজিটাল লেনদেন ব্যবহার করে সে জন্যে আমরা নানান উদ্যোগ নিচ্ছি। ডিজিটালি পদ্ধতিতে টোল পরিশোধে নগদের অংশগ্রহন এবং গ্রাহকদেরকে উৎসাহ প্রদানও সেই প্রক্রিয়ারই অংশ।’

সিহাব উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘মানুষের জীবনকে ক্যাশলেস করে ঝঞ্ঝাটমুক্ত করার পাশাপাশি এই সেবা গ্রহন করে যানবাহন সহজেই ফ্লাইওভার পার হতে পারবেন। এতে গ্রাহকের সময় বাঁচবে এবং যা সামগ্রিকভাবে অর্থনীতিতে বাড়তি গতি আসবে।’ স্বয়ংক্রিয় টোল আদায় এবং নগদ-এর ক্যাশব্যাক নিয়ে ওরিয়ন গ্রুপ এর ভাইস প্রেসিডেন্ট উইং কমান্ডার (অবঃ) মোঃ এরফানুল আজীম বলছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন, এখন আমাদের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরনের সময়।

সেই ঘোষনার সাথে তাল মিলিয়ে আমরা স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা করেছি। এতে যাবাহনের চালক ও যাত্রীদের বিপুল সময় ও দূর্ভোগ লাঘব হচ্ছে। নগদ ১০ শতাংশ ক্যাশব্যাকের একটি অফার এনেছে। আমি মনে করি, এটা আরও বেশি ব্যবহারকারীকে আরএফআইডি ব্যবহারে উৎসাহিত করবে। সুবিধাটি উপভোগ করতে গ্রাহককে প্রথমে ফ্লাইওভারের ওয়েবসাইটে গিয়ে প্রথম ধাপে নিবন্ধন করতে হয়। নিবন্ধন সম্পন্ন হলে সায়েদাবাদে সেন্ট্রাল প্লাজা থেকে আরএফআইডি ট্যাগ বা স্টিকার সংগ্রহ করে নিজ গাড়িতে যুক্ত করতে হবে। টোল পরিশোধ করতে হলে নিবন্ধন করার পরের ধাপে একই ওয়েবসাইটে ‘অ্যাড ট্রিপ অপশন’ থেকে ‘পে উইথ নগদ’ নির্বাচন করে লেনদেন সম্পন্ন করতে হবে।

Tags: নগদ
Previous Post

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে গায়িকা রক্ষিতা

Next Post

যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন ১৩৬ বাংলাদেশী

Next Post
বাংলাদেশি নাগরিকরা জেদ্দা থেকে দেশে ফিরছেন, সুদান থেকে ফিরতি যাত্রা।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন ১৩৬ বাংলাদেশী

বাংলাদেশের ক্রিকেটার পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় বল করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেস-অলরাউন্ডার মৃত্যুঞ্জয়কে নিয়ে নামবে বাংলাদেশ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT