চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 22, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Bangladesh police officers in uniform on duty in a busy street. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ শহরে সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে পুলিশ টহল দলের ওপর হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অনন্তনাগের লাল চকে দায়িত্ব পালনরত একটি পুলিশ দলের ওপর সন্দেহভাজন সন্ত্রাসীরা গুলি চালায়। হামলার সময় ওই পুলিশ সদস্যরা অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

হামলায় নিহত পুলিশ সদস্যের নাম আশিক হুসেইন কুরেশি। তিনি হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত অনন্তনাগ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার দায় স্বীকার করেছে।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে।

চলমান অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে অনন্তনাগ শহরে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। তবে জম্মু ও কাশ্মীরে বিরূপ আবহাওয়ার কারণে গত চার দিন ধরে অমরনাথ যাত্রা স্থগিত রয়েছে।

Tags: কাশ্মীরজম্মুপুলিশ সদস্য নিহতভারতসন্ত্রাসী হামলা
Previous Post

গ্লাভস জোড়া তুলে রাখলেন ‘মেক্সিকোর প্রাচীর’ ওচোয়া

Next Post

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

Next Post
বৃদ্ধের পেছনে ব্যাগে খাবার ও ওষুধের বোতল, হাঁটছেন বৃদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT