চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্লাভস জোড়া তুলে রাখলেন ‘মেক্সিকোর প্রাচীর’ ওচোয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 22, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মেক্সিকোর ফুটবল খেলোয়াড় গ্লাভস জোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফুটবলের অন্যতম আইকনিক ও রোমাঞ্চকর ব্যক্তিত্ব, মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গুইলের্মো ওচোয়া পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন। ৪১ বছর বয়সে দীর্ঘ ২২ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগময় বার্তার মাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন মেক্সিকো প্রাচীর। 

বিশেষ করে বিশ্বকাপ আসরে গোলবারের নিচে তার অবিশ্বাস্য সেভ এবং পোস্টের সামনে ‘দেয়াল’ হয়ে দাড়ানোর ক্ষমতা ফুটবলপ্রেমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপের পর নতুন ক্লাবে যাওয়ার গুঞ্জন থাকলেও সেটাতে না করে দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ওচোয়া লিখেছেন, ‘আমি আমার ক্লাব এবং জাতীয় দলের জন্য মাঠে নিজের শতভাগ দিয়েছি। আজ অবশেষে গোলকিপিং গ্লাভস জোড়া তুলে রাখার সময় এসেছে। গোলরক্ষক হওয়া মানেই জানা একটি মাত্র মুহূর্তের জন্য আপনাকে ৯০ মিনিট অপেক্ষা করতে হতে পারে, যেখানে সব কিছু আপনার ওপর নির্ভর করবে। আর সেই মুহূর্ত যখন আসে, তখন দ্বিধা করার কোনো সুযোগ নেই।’

‘একটি স্বপ্ন আমাকে কতটা দূর নিয়ে যেতে পারে, তা আমি কখনও কল্পনাও করিনি। আজ গর্বের সাথে পেছনে ফিরে তাকিয়ে শুধু এটুকুই বলতে পারি; ধন্যবাদ। সাথে করে নিয়ে যাচ্ছি লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা এবং মানসিক প্রশান্তি যা আসে এই জেনে যে, মেক্সিকোর জন্য আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি।’

মেক্সিকো সিটি ও নিজের শৈশবের ক্লাব, ক্লাব আমেরিকায় ২০০৪ সালে ক্যারিয়ার শুরু করেন। স্টেডিয়াম এস্তাদিও অ্যাজতেকায় শেষ ম্যাচ খেলার পর কান্নায় ভেঙে পড়েন ওচোয়া এবং সেখানে পোস্টের বারে চুমু খেয়ে চিরবিদায় জানান।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ৬টি নিশ্চিত গোল বাঁচিয়ে মেক্সিকোকে ০-০ ব্যবধানে ড্র এনে দেয়া কিংবা ২০২২ বিশ্বকাপে রবার্ট লেভান্ডোভস্কির পেনাল্টি রুখে দেয়ার দৃশ্য ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রতি চার বছর পর পর বিশ্বকাপে এসে তার পরাবাস্তব পারফরম্যান্স তাকে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের কাছে এক অনন্য জনপ্রিয়তার শীর্ষে নিয়েছে।

Tags: আজতেকাওচোয়াকাতারব্রাজিলমেক্সিকোলিড স্পোর্টসলেভান্ডোভস্কি
Previous Post

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

Next Post

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

Next Post
Bangladesh police officers in uniform on duty in a busy street. Channel i News - চ্যানেল আই নিউজ

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

বৃদ্ধের পেছনে ব্যাগে খাবার ও ওষুধের বোতল, হাঁটছেন বৃদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT