চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষ্ঠু নির্বাচনে নিরাপত্তা বিষয়ে যা বললেন পুলিশ প্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 05, ডিসেম্বর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
নিরাপত্তা বিষয়ক আলোচনা চলাকালে পুলিশ প্রধান ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করার পূর্ণ ক্ষমতা পুলিশের আছে বলে জানিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

বিগত সরকারের আমলে নির্বাচনের সময় ভোট কারচুপিতে তৎকালীন পুলিশ বাহিনী সহায়তা করেছে। আগামীতেও পুলিশ দলীয়ভাবে ব্যবহৃত হবে কি না, তাদের মনিটরিং কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশের এখন পর্যন্ত কেমন প্রস্তুতি আছে? সাংবাদিকরা আইজিপিকে প্রশ্ন করেন।

উত্তরে বাহারুল আলম বলেন, আমরা তো নির্বাচনের পর্যায়ে যেতে পারিনি। এখন আমরা পুলিশ ফোর্সের মনোবল ফিরিয়ে আনা এবং তাদের মধ্যে কাজের স্পৃহা জাগানো এবং পুলিশকে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যাতে মানুষ পুলিশের ওপর আস্থা পায়। আমরা সেই জায়গায় আগে যেতে চাই৷

তিনি বলেন, আমি সামনের সপ্তাহ থেকে প্রতিটি বিভাগে গিয়ে পুলিশ ফোর্সের সঙ্গে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই। তাদের মধ্যে অনেক হতাশা, ক্ষোভ আছে। সেই জায়গাগুলো দেখতে চাই৷ পুলিশ বাহিনীকে ওই পর্যায়ে নেওয়ার পর পরবর্তীতে হয়তো নির্বাচনের বিষয়টি আমরা চিন্তা করবো। তবে একটি বিষয়ে আমি ব্লাইন্ড চেক দিতে পারি। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে করার যে পুলিশি সাহায্য, এটা করার পূর্ণ ক্ষমতা আমদের আছে।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনটি নির্বাচন হয়েছে, সেগুলো আমরা করেছি। এই ব্যাপারে আমি নিশ্চিত। আমরা নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম।

বর্তমান পুলিশ কর্মকর্তারা কোনো রাজনৈতিক দলের হয়ে ব্যবহৃত হচ্ছে কি না?  জানতে চাইলে আইজিপি বলেন, এখন বাহিনীকে সক্রিয় ও সদস্যদের মধ্যে কাজের স্পৃহা তৈরি করা হচ্ছে। সামনের সপ্তাহ থেকে বিভাগে বিভাগে সফর করব। ফোর্সের সদস্যদের হতাশা, চাওয়া-পাওয়ার কথাগুলো জানতে চাই। কারণ তাদের মধ্যেও অনেক ক্ষোভ আছে।

Tags: আইজিপিবাহারুল আলমসুষ্ঠু নির্বাচন
Previous Post

টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ৩৪৯ রানের রেকর্ড বরোদার

Next Post

ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশিদের সেবা দেওয়ার জন্য ভারতীয় চিকিৎসকদের মনোভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশিদের সেবা দেওয়া বিষয়ে সুর নরম ভারতীয় চিকিৎসক-ব্যবসায়ীদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT