চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশিদের সেবা দেওয়া বিষয়ে সুর নরম ভারতীয় চিকিৎসক-ব্যবসায়ীদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 05, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশিদের সেবা দেওয়ার জন্য ভারতীয় চিকিৎসকদের মনোভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করার পূর্বের অবস্থান থেকে সরে এসেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। পাশাপাশি, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্স।

বুধবার (৪ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের আইএমএ’র প্রতিনিধি চিকিৎসক এন কাঞ্জিলাল এবং ডা. কৌশিক চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশি রোগীদের কোনোভাবেই চিকিৎসা থেকে বঞ্চিত করা যাবে না। রোগীদের প্রতি আরও মানবিক হতে হবে। এ সমস্যা অচিরেই কেটে যাবে বলে আশাবাদ প্রকাশ করেন এই চিকিৎসকরা।

এসময় বাংলাদেশি রোগীদের সহায়তার জন্য দ্রুত একটি বিশেষ হেল্পলাইন চালু করার ঘোষণা দেন তারা। এই হেল্পলাইনে ফোন করে রোগীরা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য ও সহযোগিতা পাবেন।

একই দিনে বেঙ্গল চেম্বার অব কমার্সের সদস্য অনির্বাণ গুপ্ত বলেন, দুই দেশের রাজনৈতিক উত্তাপ যেন ব্যবসায় প্রভাব না ফেলে। আমাদের উচিত একে অপরকে সম্মান করা এবং সম্পর্কের উন্নয়ন ঘটানো।

তিনি ব্যক্তিগতভাবে আশাবাদ ব্যক্ত করে বলেন, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতদিন ছিল, সেটি আরও মজবুত হবে। আমাদের উচিত অতীত ভুলে নতুন করে এগিয়ে যাওয়া।

এর আগে, গত ২৯ নভেম্বর, কলকাতার জেএন রায় হাসপাতালের চিকিৎসক শুভ্রাংশু ভক্ত সামাজিক মাধ্যমে ঘোষণা দেন যে, সাম্প্রতিক পরিস্থিতির জন্য বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না। এই ঘোষণা নিয়ে দুই দেশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

এছাড়া ৫ আগস্টের পরে থেকে বাংলাদেশ থেকে রোগী ও পর্যটক কমে যাওয়াতে ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যবসায় ধস নামার খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়।

Previous Post

ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

Next Post

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো হুমকির মধ্যে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো হুমকির মধ্যে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাস্যোজ্জ্বল মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবেদনশীল রাজনীতি করতে ভারতকে সমাজকল্যাণ উপদেষ্টার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT