চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

 বাস চাপায় পু‌লিশ ও দুদক কর্মকর্তা নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 পূর্বাহ্ন 23, এপ্রিল 2023
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
চ্যানেল আই অনলাইন: পুলিশ ও দুদক কর্মকর্তার নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ, ব‌রিশাল প্রতিনিধি : বরিশাল নগরীতে বাসের চাপায় মোটরসাইকেল চালক ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ও একজন দুদক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার বিকেল ৪টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের নগরীর রুপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশের উপ-পরিদর্শক ফায়েজ (৩৩) ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে। ফায়েজ ডিএমপির বিশেষ শাখায় কর্মরত ছিলেন। নিহত দুদক কর্মকর্তা এমদাদুল হক (৩৫) নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে। সে হবিগঞ্জের দুদক কার্যালয়ে কর্মরত ছিলেন।

ব‌রিশাল কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পু‌লিশ কর্মকর্তা ঈদের ছুটিতে কয়েকদিন পূর্বে বাড়িতে এসেছিলেন। বরিশাল নগরীতে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তিনি দুদক কর্মকর্তাকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। তখন নগরীর রুপাতলী বাস টার্মিনালগামী হিমেল পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসের নিচে চাপা পড়ে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর এসআই ফায়েজকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত‌্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীদের রক্ষা করতে গিয়ে বাস রাস্তার পাশে খাদে নামিয়ে দেয়। তারপরেও মোটরসাইকেলসহ আরোহীরা বাসের নিচে চাঁপা পড়ে। বাসটি গাছের সাথে আটকে না থাকলে যাত্রীদের নিয়ে পুকুরে পড়ে যেতো।

ঘটনাস্থলে থাকা কোতয়ালী মডেল থানার এসআই আরাফাত হাসান বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। বাসটি আটক করা হয়েছে।

Tags: দুদকদুর্ঘটনাপুলিশবরিশাল
Previous Post

বঙ্গভবনে ‘এক মহামান্যের গৌরবগাথা’ শুনতে একটি দিন

Next Post

সুদানে আটকে থাকা বাংলাদেশিদের উদ্ধার করেছে সৌদি আরব

Next Post
বিমানবন্দর এলাকায় ভবনে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুনের লাল আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে আটকে থাকা বাংলাদেশিদের উদ্ধার করেছে সৌদি আরব

সেনা ট্যাংক ও যাত্রীরা সড়কে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদান সংঘাত: মার্কিন কূটনীতিকদের সরিয়ে নেয়া হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT