চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভবিষ্যতে নোয়াখালীর এমপি হবেন?’, ভক্তের প্রশ্নে যা বললেন পলাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
স্মার্ট পলাশের ছবি, তিনি ব্লু চেক শার্ট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালে নোয়াখালীর পলি চেয়ারম্যানের ছেলে কাবিলা চরিত্রটি করেন জিয়াউল হক পলাশ। এর মাধ্যমে পলাশ ‘কাবিলা’ নামে দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

স্ক্রিনে যে কোনো পরিস্থিতি সামাল দিয়ে বেরিয়ে আসায় পারদর্শী কাবিলাকে হয়তো তরুণ প্রজন্ম এ কারণে বেশি পছন্দ করেন। সাফল্যের ধারাবাহিকতার ‘ব্যাচেলর পয়েন্ট’র চারটি সিজন শেষ হলেও দর্শকদের মনে গেঁথে আছেন কাবিলা ওরফে পলাশ।

সিরিয়ালের গল্পে কাবিলার ‘এইম ইন লাইফ’ থাকে। সে ঢাকা ভার্সিটির পড়ালেখা শেষ করে নোয়াখালী ফিরে এমপি নির্বাচন করবেন!

নাটকের এই বিষয়টি পলাশের ভক্তদের মধ্যে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে! ভবিষ্যতে সত্যি কি কাবিলা নোয়াখালীর এমপি নির্বাচনে অংশ নেবেন?

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পলাশের জন্মদিন পালন করতে দেশের বিভিন্ন জেলা থেকে তার ভক্তরা ঢাকায় এসেছিলেন। ধুমধাম আয়োজনে পালন করেন জন্মদিন। সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন পলাশ। তখন ভক্তদের সঙ্গে কেক কাটা, কুইজ ছাড়াও সরাসরি প্রশ্ন-উত্তরের একটি সেগমেন্ট রাখা হয়।

নোয়াখালী থেকে আসা রাশেদ রানা নামে এক ভক্ত পলাশকে সামনে পেয়ে বলেন, পলাশ ভাই নোয়াখালীর প্রতি আপনার ভালোবাসা অনেক। আপনি ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম নিয়ে নোয়াখালী গিয়ে শুটিং করে সারাদেশে নোয়াখালীর ব্র্যান্ডিং করেছেন। কিছুদিন আগে নোয়াখালী গিয়ে কম্বল বিতরণ করেছেন। আমরা নোয়াখালীবাসী আপনার প্রতি মুগ্ধ। এ কারণে নোয়াখালীর বর্তমান ডিসি মহোদয়ও জানতে চান, তোমাদের কাবিলার কি খবর!

সেই ভক্ত আরও বলেন, কোনো সেলেব্রেটিকে দেখি নাই এভাবে নিজের জেলাকে প্রমোট করে থাকেন। পুরো নোয়াখালীবাসী আপনার কাছে কৃতজ্ঞ।

যোগ করে ওই ভক্ত পলাশকে জিজ্ঞেস করেন, নোয়াখালীর প্রতি যেহেতু আপনার অগাধ ভালোবাসা; আপনি কি ভবিষ্যতে নোয়াখালীর এমপি হবেন?

ভক্তের এমন প্রশ্ন শুনেই একগাল হাসি দেন পলাশ। তিনি বলেন, এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। এই মুহূর্তে নির্বাচন, এমপি হওয়া কিংবা রাজনীতি নিয়ে কিছু ভাবছি না। এখন আমার কাজের সময়। সবার দোয়া ও ভালোবাসায় আগামীতে ভালো ভালো কাজ করে যেতে চাই। কাজ আমাকে কোথায় নিয়ে যায় সময় বলে দেবে।

ওই আয়োজনে পলাশের একাধিক ভক্ত জানতে চান ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন কবে আসবে? পলাশ বলেন, এই বিষয়টি কাজল আরেফিন অমি ভাই ভালো বলতে পারবেন। তবে আমরা ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম কদিন আগে ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজের শুটিং করলাম। ঈদে এটি মুক্তি পাবে।

 

Tags: এমপিকাজল আরেফিন অমিকাবিলা পলাশজিয়াউল হক পলাশনোয়াখালীব্যাচেলর পয়েন্টলিড বিনোদন
Previous Post

মোসলেম উদ্দিন অবিচল আনুগত্যের দৃষ্টান্ত: তথ্যমন্ত্রী

Next Post

আদানি গ্রুপকে ১১১৪ মিলিয়ন ডলার অগ্রিম পরিশোধ করবে প্রোমোটাররা

Next Post
আদানি গ্রুপের অফিসের বহির্দৃশ্য, বিল্ডিংয়ে লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আদানি গ্রুপকে ১১১৪ মিলিয়ন ডলার অগ্রিম পরিশোধ করবে প্রোমোটাররা

ভূমিকম্পে বিধ্বস্ত শহর, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ভবন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT