চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
ভূমিকম্পে বিধ্বস্ত শহর, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ভবন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়া অঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ অতিক্রম করেছে। যার মধ্যে তুরস্কে কমপক্ষে ৯১২ জন এবং সিরিয়ায় ৫৬০ জন মারা গিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপ শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে এই ভুমিকম্প আঘাত হানে। এ সময় অধিকাংশ শহরবাসী ঘুমন্ত অবস্থায় ছিল। ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় অগণিত মানুষ। সাইপ্রাস ও লেবাননেও কম্পন অনুভূত হয়েছে।

ঘটনার পরপরই ক্ষতিগ্রস্থ এলাকায় তৎক্ষণাৎ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে টুইটারে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

অবস্থার অবনতি ঘটায় তুরস্ক সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে। এছাড়াও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তারা।

এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মন্ত্রী পরিষদের সাথে একটি জরুরি বৈঠক করেন। এই বৈঠকে তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

উভয় দেশের ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক মহল থেকেও দ্রুত সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।

তুরস্ক ও সিরিয়া ভূমিকম্পপ্রবণ দেশগুলোর অন্যতম। তবে ধারণা করা হচ্ছে, দুটি দেশের ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভুমিকম্পের ঘটনা এটি।

 

Tags: তুরস্কতুরস্ক ও সিরিয়ানিহতের সংখ্যাভূমিকম্পসিরিয়ায়
Previous Post

আদানি গ্রুপকে ১১১৪ মিলিয়ন ডলার অগ্রিম পরিশোধ করবে প্রোমোটাররা

Next Post

চার বছর পর নতুন গান নিয়ে ফিরছেন ধ্রুব

Next Post
ধ্রুবের নতুন গানের প্রচাররত ছবি, বাংলাদেশি সংগীতশিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর পর নতুন গান নিয়ে ফিরছেন ধ্রুব

বাজারে ঘোড়ার পাল, মানুষজন ঘোড়ার সাথে যোগাযোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোড়ার নাম ‘পারলে ঠেকাও’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT