চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাইলটের সিটের পেছনে বিষাক্ত সাপ, দেখামাত্র জরুরী অবতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 অপরাহ্ন 06, এপ্রিল 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উড়ন্ত বিমান আকাশে, পাইলটের সিটের পেছনে বিষাক্ত সাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার একটি ফ্লাইটের ককপিটে বিষাক্ত কোবরা সাপ দেখার পর বিমানটিকে নিরাপদে জরুরী অবতরণ করা হয়েছে। এরকম পরিস্থিতিতে সাহসী পদক্ষেপের কারণে বিশেষজ্ঞদের কাছে প্রশংসিত হয়েছেন সেই ফ্লাইটের পাইলট।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

সোমবার সকালে ওরচেস্টার থেকে নেলসপ্রুট পর্যন্ত চারজন যাত্রী নিয়ে বিমানটি যাত্রা শুরু করে। বিমানের পাইলট রুডলফ ইরাসমাস যাত্রাপথে একটি বিষাক্ত কেপ কোবরা সাপকে ককপিটে ফণা তোলা অবস্থায় প্রথমে দেখতে পায়। এরপরই সাপটি তার আসনের ঠিক নিচে চলে যায়।

ইরাসমাস জানায়, সোমবার সকালে যাত্রা শুরুর আগে ওরচেস্টার এয়ারফিল্ডের লোকেরা আমাদের বলেছিল, তারা রোববার বিকেলে বিমানের ডানার নীচে একটি কেপ কোবরা দেখেছে। তারা সাপটিকে ধরার চেষ্টা করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত এটি ইঞ্জিনের ভিতরে চলে যায়। দলটি যন্ত্রাংশগুলো খুলে দেখেছিল কিন্তু সাপটি সেখানে ছিল না তাই তারা ধরে নিয়েছিল যে সাপটি চলে গেছে।

তিনি বলেন, আমি সাধারণত পানির বোতল নিয়ে ভ্রমণ করি যা আমি আমার পা এবং আমার নিতম্বের মধ্যে রেখে দেই। যখন আমি ঠান্ডা কিছু একটা অনুভব করলাম আমি ভেবেছিলাম আমার বোতলটি থেকে পানি পড়ছে। আমি যখন আমার বাম দিকে ঘুরে নিচের দিকে তাকালাম, আমি দেখলাম কোবরাটি আমার সিটের নীচে ফণা তুলে আছে।

আমি এক মুহূর্ত হতবাক ছিলাম। আমি নিশ্চিত নই যে আমি যাত্রীদের এ বিষয়ে বলব কিনা কারণ আমি আতঙ্ক সৃষ্টি করতে চাইনি। তবে স্পষ্টতই তাদের জানা দরকার ছিল কী ঘটতে চলেছে। আমি বললাম, একটি সাপ বিমানের ভেতরে রয়েছে। আমি অনুভব করেছি যে এটি আমার আসনের নীচে রয়েছে তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিমানটিকে মাটিতে নামাতে হবে।

ফ্লাইটটি তখন ওয়েলকমের বিমানবন্দরের কাছাকাছি ছিল, তাই ইরাসমাস জোহানেসবার্গের কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করে জরুরী অবতরণ করে।

ইরাসমাস জানায়, বিমান থামার সাথে সাথে আমরা বের হতে শুরু করলাম। পিছনের তিনজন যাত্রী প্রথমে বেরিয়ে এল এবং তারপরে আমার সাথে সামনে বসা একজন। আমি শেষে বের হয়েছিলাম এবং আমি সিটটি সামনের দিকে ঘুরানোর সাথে সাথে দেখলাম সাপটি আমার সিটের নীচে কুঁকড়ে আছে। কিছুক্ষণ পর লোকেরা এসে সাপটিকে খুঁজে বের করার চেষ্টায় করে কিন্তু রাত নামায় তারা ব্যর্থ হন।

এভিয়েশন বিশেষজ্ঞ ব্রায়ান ইমেনিস বলেন, ইরাসমাস বিমান চালনায় তার সর্বশ্রেষ্ঠ দক্ষতা প্রদর্শন করেছে।

যদিও সাপটিকে পরদিন সকালেও খুজে পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে রাতের বেলায় সাপটি বেরিয়ে গিয়েছে।

Tags: কোবরাসাপ
Previous Post

কলকাতার ফিনিক্স পাখির মতো জেগে ওঠা জয়

Next Post

চবিতে স্টোর শাখায় হামলাকারীদের বিচার দাবিতে আল্টিমেটাম

Next Post
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন, ট্রেন ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চবিতে স্টোর শাখায় হামলাকারীদের বিচার দাবিতে আল্টিমেটাম

বাচ্চা শিশু পানির ফোয়ারা থেকে জল খাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা দেশে গরমের তীব্রতা আরও বাড়বে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT