চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবিতে স্টোর শাখায় হামলাকারীদের বিচার দাবিতে আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 পূর্বাহ্ন 07, এপ্রিল 2023
in শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন, ট্রেন ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনিন্দিতা সরকার প্রথা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর কেন্দ্রীয় স্টোর শাখায় হামলার ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে উপাচার্যকে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়ার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি।

এই সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী রোববার হতে লাগাতার কর্মবিরতি পালন করবে তারা।

বৃহস্পতিবার এই বিষয়ে উপাচার্য বরাবর চিঠি দেয় বিশ্ববিদ্যালয়টির অফিসার সমিতি।

চিঠিতে বলা হয়, ১৫ মার্চের মধ্যে অছাত্রদের বিশ্ববিদ্যালয় হল ও ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উক্ত সময়ের পর ছাত্রত্ব নেই এমন কাউকে ক্যাম্পাসে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা থাকলেও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। গতকাল দুপুর ২:৫৫ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোরে নজরুল ইসলাম সবুজ, বহিস্কৃত শিক্ষার্থী মোফাজ্জল হায়দার মোফা, সাদেক হোসেন টিপুর নেতৃত্বে আরও কয়েকজন কেন্দ্রীয় স্টোরে বড় ধরণের অঘটন ও বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্টের উদ্দেশ্যে হামলা চালায়।

চিঠিতে আরও বলা হয়, নজরুল ইসলাম সবুজ এর আগেও বিভিন্ন অফিসে বিশেষ করে রেজিস্ট্রার দপ্তরের এস্টেট শাখা, প্রকৌশলী দপ্তর ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কর্মকর্তাদেরকে হুমকি-ধামকি দেয়।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনায় জড়িত অছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে, আগামী ৯ এপ্রিল থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে অফিসার সমিতি।

কেন্দ্রীয় স্টোর শাখার ডেপুটি রেজিস্ট্রার রশিদুল হায়দার জাবেদ বলেন, প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ মালামাল টেন্ডার আহ্বান করে বিক্রি করা হয়। কিন্তু গতকাল ওরা এসে হুট করে বলে, যা মালামাল আছে আমাদেরকে এখনই দিতে হবে।  কিন্তু, আমি তো নিয়মের বাইরে গিয়ে ওদেরকে এসব দিয়ে দিতে পারি না। এসময় তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বাইরে ডেকে নিয়ে হেনস্থার চেষ্টা করে। তবে পরবর্তীতে তারা ফিরে এসে আমার কাছে ক্ষমাও চায়। কিন্তু আমার মনে হয়েছে, আমি অফিসার সমিতির সভাপতি হয়েও এরকম ঘটনার স্বীকার হলে সাধারণ কর্মকর্তাদের কী অবস্থা হবে। তাই আমরা অভিযোগ দিয়েছি।

Tags: আল্টিমেটামক্যাম্পাসচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবিহামলাকারী
Previous Post

পাইলটের সিটের পেছনে বিষাক্ত সাপ, দেখামাত্র জরুরী অবতরণ

Next Post

সারা দেশে গরমের তীব্রতা আরও বাড়বে

Next Post
বাচ্চা শিশু পানির ফোয়ারা থেকে জল খাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা দেশে গরমের তীব্রতা আরও বাড়বে

বিশাল ঝড়ে বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়ি ও ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও টনের্ডোয় বিধ্বস্ত যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT