চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশাখের পঙ্‌ক্তিমালা

বাংলা ১৪৩৩ সনের প্রথম দিন দৈনিক মানবজমিনে প্রকাশিত

ফরিদুর রেজা সাগর by ফরিদুর রেজা সাগর
11:04 পূর্বাহ্ন 14, এপ্রিল 2026
in মতামত
A A

বৈশাখ বাঙালি জীবনে সবচেয়ে বড় সার্বজনীন উৎসব। সেই ছোটবেলায় দেখেছি বৈশাখে নতুন জামাকাপড় পরতে। দোকানে দোকানে মিষ্টিমুখ করানো। নতুন বছরে হালখাতা খোলা। পুরনো দেনা-পাওনা মিটিয়ে নতুন হিসাব খোলা। নতুন খাতা দিয়ে শুরু হয় নতুন বছরের যাত্রা। বৈশাখের তাৎপর্য অনেক গভীরভাবে মিশে আছে আমাদের জাতীয় জীবনে। বৈশাখ মানে শুধু একটা মাসই নয়, শুধু একটা ঋতুচক্রই নয়- বৈশাখ মানে নববর্ষ নয়। বৈশাখ হচ্ছে আমাদের সামাজিক জীবনের একটি মেরূকরণ। এই বৈশাখে কর আদায় করা হয়।

এই বৈশাখে দোকানের পুরনো হিসাবের পরিসমাপ্তি ঘটে। ছোটবেলায় দেখতাম বৈশাখে ভুভুজেলা। নানারকম ঘুড়ি। বেলুন। মাটির তৈরি বিভিন্ন রকমের তৈজসপত্র। কাগজের তৈরি খেলনা। মাটির পুতুল। বাঘ, হরিণ সহ নানারকম প্রাণী তৈরি করা হতো। খেলনার পাশাপাশি অনেক প্রয়োজনীয় জিনিসও মেলায় পাওয়া যেতো। দা, বঁটি, বেলুন, কুলা, চালনি সহ নানারকম জিনিস। মেলায় বাবার হাত ধরে হাঁটতাম আর অনেক কৌতূহল নিয়ে এসব জিনিস দেখতাম। এখনো মেলা হয় কিন্তু কেন যেন সেই প্রাণ খুঁজে পাই না। হয়তো বড় হয়েছি বলে। ছোটরা হয়তো প্রাণ খুঁজে পায়। বৈশাখের অদ্ভুত রকমের খাবার তৈরি হতো। আমানি নামে একটি খাবার তৈরি হতো। রাতে ভাতে পানি দিয়ে রাখা হতো সেই ভাত সকালে পিয়াজ, মরিচ, আলু ভর্তা, ডাল ভর্তা, শুঁটকি দিয়ে খেতে হতো।

অন্যরকম স্বাদ ছিল সেই খাবারের। আমার অবশ্য এইসব খাবারের প্রতি আকর্ষণ ছিল না কিন্তু আমার বন্ধু-বান্ধবরা খুব পছন্দ করতো এই খাবার। এখনো সেই অনুষঙ্গের ব্যত্যয় ঘটেনি। বৈশাখ আরও নতুন উদ্যমে আমাদের মাঝে এসে ধরা দেয়। বৈশাখের আবির্ভাব হয়েছিল কীভাবে! প্রাবন্ধিক শামসুজ্জামান খানের গবেষণা থেকে জানা যায়-আকবরের মহা শাসনামলে পুরো ভারতবর্ষের কর বা ট্যাক্স আদায় করা হতো চৈত্র মাসের শেষ দিনে।

নতুনভাবে জীবন শুরু হতো বৈশাখের প্রথম দিন থেকে। সেই ধারা এখনো চলছে। গ্রামে এখনো এইসব হিসাব বা হালখাতা হিসেবে চৈত্র মাসের শেষ দিনকে বেছে নেয়া হয়। নতুন বছরে নতুন হিসাব খোলা হয়। পুরনো হিসাব শেষ করে নতুন হিসাব খুলে আবার নতুন করে শুরু করেন। একসময় রাজতন্ত্রের মাধ্যমে কর আদায় হতে থাকে। বৈশাখ শুধু আনন্দ বিনোদনই নয় কর আদায়ের মাস হিসেবেও পরিচিত হতে থাকে। বৈশাখ মানেই তো নতুন দিনের আবাহন। নগর সংস্কৃতিতে বৈশাখ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেলিভিশন অন করলে দেখা যাবে সারাক্ষণ বৈশাখ নিয়ে মাতোয়ারা। অনেক নতুন নতুন অনুষ্ঠান, নাটক তৈরি হয় বৈশাখকে ঘিরে। চলচ্চিত্রও তৈরি হয় এই বৈশাখকে অনুষঙ্গ করে।

আমাদের যান্ত্রিক জীবনে এক টুকরো বাতাস এই বৈশাখ। ঈদ বা পুজো যেমন ধর্মীয় উৎসব বৈশাখ তেমনটি নয়। বৈশাখ হচ্ছে আপামর বাঙালির প্রাণের সংস্কৃতির উৎসব। এখানে কে কোন ধর্মের এটা বিবেচ্য নয়- বৈশাখে সব ধর্মের লোক এক হয়ে যায়। কোনো ভেদাভেদ থাকে না। প্রতিবার বৈশাখ এলে আমরা আনন্দিত হই।

চ্যানেল আই এবং সুরের ধারা মিলে রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে আয়োজন করি হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানের। সে এক বিশাল মহাযজ্ঞ। গত ১৪ বছর ধরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এটা আয়োজিত হয়ে আসছে। আমার ধারণা এরকম টুকরো টুকরো অনুষ্ঠান এই নগর সংস্কৃতিতে ছড়িয়ে পড়বে। এখনো হচ্ছে তবে একসময় বৈশাখ আরও ব্যাপক আকার ধারণ করবে। এখন ধানমণ্ডির রবীন্দ্র সরোবর কিংবা রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান, ঋষিজ শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠানসহ অনেক অনুষ্ঠান হচ্ছে। সামনে আরও ব্যাপক আকারে এসব অনুষ্ঠানের পাশাপাশি সারা দেশে বৈশাখকে বরণ করা হবে নতুন উদ্যমে নতুনভাবে। বৈশাখ আরও দীর্ঘজীবী হোক। বৈশাখকে আমরা ভালোবাসবো।

Tags: বৈশাখবৈশাখী মেলাশৈশব
Previous Post

দেশের কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

Next Post

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

Next Post

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

যিশু সদৃশ ছবি পোস্ট করে সমালোচনার মুখে মুছে ফেললেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT