চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত হয়েছে: চীনা গণমাধ্যম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 পূর্বাহ্ন 12, জুলাই 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ও চীনা প্রেসিডেন্টের মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করেছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে চীনের বিভিন্ন গণমাধ্যম। দেশটির প্রায় সব শীর্ষস্থানীয় গণমাধ্যম এ সফর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

বেইজিং-ভিত্তিক নিউজ চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-সিজিটিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও বাংলাদেশ তাদের সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এক বৈঠকে এই ঘোষণা দেন। বৈঠকে শি উল্লেখ করেন, চীন-বাংলাদেশ ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী যাদের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান হাজার বছরের প্রাচীন।

তিনি বলেন, ১৯৭৫ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ সবসময় পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেছে এবং পরস্পরকে সমর্থন দিয়েছে। একে অপরের সাথে শ্রদ্ধাশীল আচরণ এবং ‘উইন-উইন’ সহযোগিতায় নিয়োজিত রয়েছে। শি বলেছেন, বিভিন্ন দেশের মধ্যে, বিশেষ করে গ্লোবাল সাউথ দেশগুলোর মধ্যে এটি বন্ধুত্বপূর্ণ বিনিময় এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার একটি সুন্দর উদাহরণ স্থাপন করেছে।

সিজিটিএন রিপোর্টে উল্লেখ করা হয়, শি আগামী বছর ‘জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের বছরকে’ সামনে রেখে দুই দেশকে সংস্কৃতি, পর্যটন, মিডিয়া ও খেলাধুলার মতো ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতার জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানান। সিজিটিএন বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকের বিষয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে।

পিপলস ডেইলি ‘চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নত, সহযোগিতা বিস্তৃত করছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বিশেষজ্ঞদের মতামত উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা শেখ হাসিনার চীন সফরকে সহযোগিতা ও বন্ধুত্বের অভিযাত্রা হিসেবে বর্ণনা করেন। বিশেষজ্ঞরা বলেছেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি দক্ষিণ এশিয়ায় সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক হবে।

গ্লোবাল টাইমসও এ সফর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল স্ট্র্যাটেজি ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক কিয়ান ফেং বলেন, শেখ হাসিনার এ সফর দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতার উন্নয়নে অতীত ও ভবিষ্যতের মধ্যে একটি যোগসূত্র। কিয়ান বলেন, দুই দেশের উন্নয়ন কৌশল আরও সমন্বিত করা হবে।

হংকং ভিত্তিক বেসরকারি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক কাওয়ালা জি’র একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘চীন ও বাংলাদেশ বহিঃহস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার” শিরোনামের এ প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বৈঠকের মাধ্যমে ঢাকা-বেইজিং কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে আগ্রহী।

Tags: প্রধানমন্ত্রীর
Previous Post

বিদায়ী ইনিংসে দুরন্ত অ্যান্ডারসন, ইনিংস ব্যবধানে হারের শঙ্কা উইন্ডিজের

Next Post

যুক্তরাজ্যের এমপি হিসেবে শপথ নিলেন টিউলিপ সিদ্দিক

Next Post
প্রফুল্ল নারী মুখের ছবি, সুন্দর হাসি ও আত্মবিশ্বাসের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের এমপি হিসেবে শপথ নিলেন টিউলিপ সিদ্দিক

বৃষ্টির ঝড়ের সময় আকাশের কালো মেঘ ও ঝড়ো বাতাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে প্রবল বৃষ্টি, ২০ জেলায় ঝড়ের পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT