চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়ী ইনিংসে দুরন্ত অ্যান্ডারসন, ইনিংস ব্যবধানে হারের শঙ্কা উইন্ডিজের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 পূর্বাহ্ন 12, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জেমস অ্যান্ডারসনের বিদায়ী মঞ্চে বর্ণিল অভিষেক হয়েছিল গাস অ্যাটকিনসনের। ২৬ বর্ষী পেসারের বিধ্বংসী বোলিংয়ে বিধ্বস্ত হয়েছে ক্যারিবীয় দল। জ্যাক ক্রলি ও জেমি স্মিথের দুরন্ত পারফরম্যান্সে ২৫০ রানের লিড পেয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের পাঠিয়ে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট তুলে নিয়েছে ইংল্যান্ড। তাতে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জেগেছে ওয়েস্ট ইন্ডিজের।

লর্ডসে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান অধিনায়ক বেন স্টোকস। অ্যাটকিনসন ঝড়ে প্রথম ইনিংসে ৪১.৪ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। নিজেদের প্রথম ইনিংসে নেমে ৯০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৭১ রান তোলে ইংল্যান্ড। ২৫০ রানে পিছিয়ে থেকে ব্যাটে নেমে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৭৯ রান তুলেছে উইন্ডিজ।

৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাটে নামেন জো রুট (১৫) ও হ্যারি ব্রুক (২৫)। ফিফটি তুলে ফিরে যান দুজনে। রুট ৬৮ রান এবং ব্রুক ৫০ রান করেন। পরে জিমি স্মিথ ১১৯ বলে ৭০ রান করেন। ক্রিস ওকস করেন ২৩ রান।

প্রথম ইনিংসে ক্যারিবীয়দের হয়ে জেডেন সিলস চারটি এবং জেসন হোল্ডার ও গুডাকেশ মোতি দুটি করে উইকেট নেন।

ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে পাঠিয়ে ইংলিশদের প্রথম সাফল্য এনে দেন বিদায়ী অ্যান্ডারসন। এরপর সাফল্য এনে দেন বেন স্টোকস ও অ্যাটকিনসন। তিনজনই দুটি করে উইকেট নিয়েছেন।

ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে অলকি আথাঞ্জে ২২ রান, জেসন হোল্ডার ২০ রান এবং মিকেইল লুইস ১৪ রান করেন। এছাড়া জসুয়া ডি সিলভা ৮ রানে ক্রিজে আছেন।

এর আগে টেস্ট অভিষেকে বল হাতে ঝড় তুলেছেন গাস অ্যাটকিনসন। ডানহাতি পেসারের ৭ শিকারে বিধ্বস্ত হয়েছে ক্যারিবীয় দল। ১১তম ওভারে ইংলিশদের সাফল্য এনে দেন। ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান। তাণ্ডব চালান ২৬ বর্ষী পেসার। ক্যারিবীয় সাত ব্যাটারকে ফেরান। ১২ ওভারে ৫ মেডেন আদায় করে ৪৫ রান খরচায় অভিষেক রাঙান।

বিদায়ী অ্যান্ডারসন ১০.৪ ওভার বল করেছেন। ৩ মেডেন আদায় করে ২৬ রান খরচায় ১ উইকেট নেন। ক্রিস ওকস ও বেন স্টোকস একটি করে উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ইংলিশদের। দলীয় ২৯ রানে ফিরে যান বেন ডাকেট (৩)। দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়েন জ্যাক ক্রলি ও অলি পোপ। ৭৪ বলে ৫৭ রান করে পোপ ফেরার পর ৮৯ বলে ৭৬ রান করে ফিরে যান জ্যাক ক্রলি। পরে রুট ও ব্রুক দিন শেষ করেন।

Tags: অ্যাটকিনসনঅ্যান্ডারসনইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজটেস্টলর্ডসলিড স্পোর্টস
Previous Post

৬ শর্তে আন্দোলন স্থগিত করলো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারি-কর্মকর্তারা

Next Post

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত হয়েছে: চীনা গণমাধ্যম

Next Post
প্রধানমন্ত্রী ও চীনা প্রেসিডেন্টের মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত হয়েছে: চীনা গণমাধ্যম

প্রফুল্ল নারী মুখের ছবি, সুন্দর হাসি ও আত্মবিশ্বাসের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের এমপি হিসেবে শপথ নিলেন টিউলিপ সিদ্দিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT