চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা দেখতে মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 অপরাহ্ন 03, এপ্রিল 2026
in - সেমি লিড, বিনোদন
A A

মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার-এ অবস্থিত স্টার সিনেপ্লেক্স-এ সিনেমা দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের সেখানে যাওয়ার একটি ভিডিও ক্লিপও ইতিমধ্যেই ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে মেয়েকে পাশে নিয়ে সীমান্ত সম্ভারে প্রবেশ করছেন তিনি। তবে কোন সিনেমা দেখতে গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি৷

জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তারেক রহমান সীমান্ত সম্ভারে পৌঁছান। তারা দেখতে গেছেন ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্স-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আজ দুপুরে পিএম অফিস থেকে সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কিছু টিকিট কেটে নেয়া হয়। আজ সন্ধ্যায় পিএম খুবই ক্যাজুয়ালি মেয়েকে নিয়ে সিনেমা দেখতে আসেন।

এই কর্মকর্তা জানান, এটা নতুন নয়, এরআগে ২০০৪ সালের দিকেও স্টার সিনেপ্লেক্সে এসে সিনেমা দেখেছেন তারেক রহমান।

এ বিষয়ে ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাতা তানিম নূর চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রধানমন্ত্রী সত্যিই ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেছেন কিনা, আমি এ বিষয়ে কিছুই জানি না! এমনটা যদি হয়, তাহলে তো অবশ্যই এটা আমাদের গোটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনুপ্রেরণার!

নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর ও শরিফুল রাজ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন এবং জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশীয় বাজারে সাড়া জাগানোর পর ইতোমধ্যে অস্ট্রেলিয়াতেও মুক্তি পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। শিগগিরই কানাডা ও যুক্তরাষ্ট্রেও মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

Tags: জাইমা রহমানতারেক রহমানবনলতা এক্সপ্রেসলিড বিনোদনসীমান্ত সম্ভার
Previous Post

শুধু ক্রিকেট-ফুটবল নয়, সব খেলার উন্নয়ন চায় সরকার

Next Post

হজ ব্যবস্থাপনা: বিমানের সমন্বয় সভা অনুষ্ঠিত

Next Post

হজ ব্যবস্থাপনা: বিমানের সমন্বয় সভা অনুষ্ঠিত

জমজমাট লড়াইয়ে জেপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন কার্ড ক্যাপিটালস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT