চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 06, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের সেনাপ্রধানের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে পাকিস্তান সরকার এখন সংবিধান সংশোধনের উদ্যোগ নিচ্ছে। প্রস্তাবিত ২৭তম সংবিধান সংশোধনীর আওতায় সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ ও সেনাপ্রধান নিয়োগসংক্রান্ত সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে পরিবর্তন আনার কথা বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার শিগগিরই এই সংশোধনী সংসদে উপস্থাপন করবে। সমালোচকদের আশঙ্কা, এই সংশোধনের মাধ্যমে সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং দেশের বেসামরিক রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব আরও গভীর হবে।

পাকিস্তান দীর্ঘদিন ধরেই সামরিক ও বেসামরিক শাসনের টানাপোড়েনে ভুগছে। সেনাবাহিনীর সরাসরি শাসন, সরকারের ওপর প্রভাব ও অর্থনীতিতে আধিপত্য পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার অন্যতম বাধা হিসেবে দেখা হয়। সম্প্রতি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এক টুইটে জানান, সরকার এই সংশোধনী পাসে তার দলের সমর্থন চাইছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সেনেটে বক্তব্যে সংশোধনীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবশ্যই সরকার এটি আনছে, এবং খুব শিগগিরই ২৭তম সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে। আমরা সংবিধান ও আইনি প্রক্রিয়া মেনেই তা করব।’

তিনি বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অভিযোগও নাকচ করে বলেন, ‘এটি হঠাৎ ভোটাভুটি বা অনিয়মিতভাবে পাস করানো হবে না।’

কী আছে প্রস্তাবিত সংশোধনীতে

পাকিস্তানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সংশোধনীর খসড়ায় শুধু সেনাপ্রধান নিয়োগই নয়—

  • সংবিধানিক আদালত গঠন
  • নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া সংস্কার
  • এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি পুনঃপ্রবর্তন
  • বিচারকদের বদলি সংক্রান্ত ব্যবস্থা
  • প্রদেশগুলোর রাজস্ব ভাগ কমানো
  • শিক্ষা ও জনকল্যাণ মন্ত্রণালয়কে প্রাদেশিক নিয়ন্ত্রণ থেকে ফেডারেল সরকারের অধীনে আনা
  • এছাড়া জাতীয় অর্থ কমিশনের মাধ্যমে প্রদেশগুলোর রাজস্ব ভাগের সুরক্ষা বাতিলের কথাও বলা হয়েছে।

সংশোধনী পাসের জন্য সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। পাকিস্তান সরকার জাতীয় সংসদের ৩৩৬ আসনের মধ্যে ২৩৩ আসন নিয়ন্ত্রণে রাখলেও, ৯৬ সদস্যের সিনেটে তাদের সংখ্যা ৬১- যা পর্যাপ্ত নয়। এ কারণে সরকারকে অন্তত তিনজন বিরোধী সিনেটরের সমর্থন প্রয়োজন হবে। জামিয়াত উলেমা-ই-ইসলাম (ফজল) দলের সমর্থন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tags: পাকিস্তানসেনাপ্রধান
Previous Post

খোলা মাঠে হলো সিনেমার প্রিমিয়ার, স্থানীয়দের বাঁধ ভাঙা উচ্ছ্বাস

Next Post

মালিকানা বদল হতে চলেছে চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর

Next Post
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে নিয়ে উল্লসিত ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

মালিকানা বদল হতে চলেছে চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর

একজন পুরুষ ফুটবল কর্মকর্তা হাসিমুখে বল ধরে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বর থেকে শান্তিতে পুরস্কার চালু করছে ফিফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT