চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঝ আকাশে টয়লেট বিকল হয়ে বিমানবন্দরে ফিরল উড়োজাহাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 11, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
এয়ার ইন্ডিয়া বিমানে আকাশে উড়ন্ত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিকাগো থেকে দিল্লি রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ কিন্তু মাঝ আকাশে বিকল হয়ে পড়ে এর টয়লেট। কমোডে কেউ পলিথিন ব্যাগ, টুকরো কাপড় ফেলে ফ্ল্যাশ করেছিল। সব আটকে যায় পাইপলাইনে। বাধ্য হয়ে আবারও শিকাগোর বিমানবন্দরে ফিরে যায় উড়োজাহাজ।

আজ (১১ মার্চ) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এয়ার ইন্ডিয়ার একটি বিবৃতির বরাতে বিবিসি জানিয়েছে, ৫ মার্চ শিকাগো থেকে দিল্লিগামী ফ্লাইটের টয়লেট অচল হয়ে পড়ায় বিমানটিকে মাঝপথ থেকে শিকাগোর ও’হারে বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়েছে।

ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছ এয়ারলাইন্স সংস্থা জানিয়েছে, আমাদের টিম পাইপলাইনে পলিথিন ব্যাগ, কাপড় ও অন্যান্য বস্তু আটকে থাকার প্রমাণ পেয়েছে। যার কারণে টয়লেট সমস্যা হয়েছিল। বাধ্য হয়েই ফ্লাইট ফিরিয়ে আনা হয়। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।

টেকঅফের প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পর বিমানের ১২টির মধ্যে ৮টি টয়লেট বন্ধ হয়ে যায়। মাঝ আকাশ থেকেই উড়োজাহাজ শিকাগো ফিরে যায়। ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে যাত্রীরা। কীভাবে এমন কাণ্ড ঘটল, তা বুঝতে পারছেন না অনেকেই। অহেতুক ভোগান্তির কারণে এয়ারলাইন্স সংস্থাকেই দুষছেন তারা।

যদিও এয়ারলাইন্স সংস্থার পক্ষ থেকে বিষয়টাকে প্রযুক্তিগত ত্রুটি বলা হয়েছে। বিমানে মোট ৩৪২ জন যাত্রী ছিলেন, এর মধ্যে ৩০৩ জন ইকোনমি ক্লাসের। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হয়েছে। যারা ফের যাত্রা করতে চান, তারা বিনামুল্যে বুকিং করতে পারবেন।

সব যাত্রীকেই বিকল্প ফ্লাইট ও হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া। তবে এবারই প্রথম নয়। আগেও অনেকে বিমানের টয়লেটে কম্বল, অন্তর্বাস, এমনকি ডায়াপার ফেলে ফ্লাশ করে দিয়েছেন। এই নিয়ে যাত্রীদের বারবার সতর্ক করেও কোনও লাভ হয়নি। এমনটাই দাবি কর্তৃপক্ষের।

Tags: উড়োজাহাজএয়ার ইন্ডিয়া
Previous Post

টিজারে কতোটা দাগ ফেললো নিশোর ‘দাগি’?

Next Post

মাগুরায় নির্যাতিত শিশুর অবস্থা অপরিবর্তিত 

Next Post
মাগুরায় নির্যাতিত শিশুর চিকিৎসা চলাকালে চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় নির্যাতিত শিশুর অবস্থা অপরিবর্তিত 

বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দর থেকে ফেরত পাঠানো. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের রাষ্ট্রদূতকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT