চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিজারে কতোটা দাগ ফেললো নিশোর ‘দাগি’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 11, মার্চ 2025
in বিনোদন
A A
নিশোরের 'দাগি' সিনেমার দৃশ্য, তিনজন অভিনেতা একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ পেয়েছে অভিনেতা আফরান নিশোর দ্বিতীয় সিনেমা ‘দাগি’র টিজার। মঙ্গলবার দুপুরে ইউটিউব ও ফেসবুকে ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিটির টিজার উন্মোচিত হয়।

টিজারে আভাস মেলে, আফরান নিশো একজন দাগি আসামী। তার জেল জীবন নিয়েই এ ছবির প্রেক্ষাপট! সেই সঙ্গে টিজারে দেখা যায়, তমা মির্জা ও সুনেরাহকে। প্রকাশের পর টিজারটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিশো ভক্তরা আলোচনায় মেতেছেন।

১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমার তার চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে! তার কয়েদি নম্বর ৭৮৬!

২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। দুবছর বিরতি দিয়ে তিনি ফের সিনেমা করছেন।

এর আগে পরিচালক শিহাব শাহীন জানান, দাগির কেন্দ্রীয় চরিত্রে নিশো। তাকে ঘিরেই এই সিনেমা নির্মিত হয়েছে। এই সময়ের সামাজিক ও প্রাসঙ্গিক সিনেমা ‘দাগি’।

গেল ডিসেম্বরে ‘দাগি’র শুটিং শুরু হয়। তখন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশো বলেছিলেন, আমি সব সময় চাই গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।

‘দাগি’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং দাগি একটি অসাধারণ গল্পের সুনির্মাণ। শিহাব শাহীনের মত পরিক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মত অভিনেতাকে নিয়ে দাগি নির্মাণ করে সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হবার কিছু নেই।

Tags: আফরান নিশোচরকিটিজারতমা মির্জাদাগিলিড বিনোদনশিহাব শাহীনসুনেরাহ
Previous Post

সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

Next Post

মাঝ আকাশে টয়লেট বিকল হয়ে বিমানবন্দরে ফিরল উড়োজাহাজ

Next Post
এয়ার ইন্ডিয়া বিমানে আকাশে উড়ন্ত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝ আকাশে টয়লেট বিকল হয়ে বিমানবন্দরে ফিরল উড়োজাহাজ

মাগুরায় নির্যাতিত শিশুর চিকিৎসা চলাকালে চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় নির্যাতিত শিশুর অবস্থা অপরিবর্তিত 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT