চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক দিবসেও বাস্তবায়নের অপেক্ষায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 25, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের জন্য সচেতনতা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৯ হাজার মানুষ পানিতে ডুবে মারা যান, যার মধ্যে প্রায় ১৪ হাজার ৫০০ জনই ১৮ বছরের কম বয়সী শিশু। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৪০ শিশুর মৃত্যু হচ্ছে এমন এক কারণে, যা কার্যকর উদ্যোগে অনেকাংশেই প্রতিরোধযোগ্য।

আজ শনিবার আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই।’

২৫ জুলাইকে এ দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতি আদায়ে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ। তবে দিবসটি উপলক্ষে সরকারের উল্লেখযোগ্য কোনো জাতীয় কর্মসূচি চোখে পড়েনি।

স্বাস্থ্য অধিদপ্তর ২০২৫ সালের জুনে ‘বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যু ও অসুস্থতা হ্রাসের জাতীয় কর্মকৌশল ও কর্মপরিকল্পনা (২০২৫–২০৩০)’ প্রণয়ন করে। লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে পানিতে ডুবে মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনা। পরিকল্পনায় আঁচল (কমিউনিটি ডে-কেয়ার), সুইমসেফ প্রশিক্ষণ, সিপিআর প্রশিক্ষণ, ঝুঁকিপূর্ণ জলাশয়ে নিরাপত্তা, সমুদ্রসৈকতে লাইফগার্ড বৃদ্ধি এবং ১৬টি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের কথা বলা হলেও এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি বলেন, জাতীয় কর্মকৌশলটি বর্তমানে প্রচার (ডেসিমিনেশন) পর্যায়ে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রস্তাব পাওয়ার পর অংশীজনদের সঙ্গে আলোচনা করে এটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট বাজেট, দায়িত্ব বণ্টন, সময়ভিত্তিক কর্মপরিকল্পনা ও নিয়মিত অগ্রগতি মূল্যায়ন ছাড়া ২০৩০ সালের লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাদের ভাষ্য, কমিউনিটি-ভিত্তিক শিশু পরিচর্যা, জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ, জনসচেতনতা এবং দ্রুত উদ্ধার-পরবর্তী চিকিৎসা নিশ্চিত করা গেলে অধিকাংশ ডুবে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। তবে বাস্তবায়নের ঘাটতির কারণে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে প্রায় ৪০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৮ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়, যাদের বড় একটি অংশ শিশু। এক থেকে চার বছর বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ পানিতে ডুবে যাওয়া। বেশিরভাগ ঘটনাই ঘটে বাড়ির পাশের পুকুর, ডোবা বা জলাশয়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় তিন লাখ মানুষ পানিতে ডুবে মারা যায়, যার প্রায় ৯০ শতাংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা ও জলাবদ্ধতা বাড়ায় বাংলাদেশে এ ঝুঁকিও বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ সময় অভিভাবকেরা কাজে ব্যস্ত থাকায় ছোট শিশুরা অনেক সময় নজরদারির বাইরে চলে যায়। মাত্র কয়েক মিনিটের অসতর্কতাই একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।

তাদের মতে, ছোট শিশুদের একা পানির কাছে না রাখা, জলাশয়ে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা, কমিউনিটি ডে-কেয়ার, জীবনরক্ষাকারী সাঁতার শিক্ষা, সিপিআর প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অধিকাংশ পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

বিশেষজ্ঞরা আরও বলেন, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধকে স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বিত জাতীয় কর্মসূচির অংশ করতে হবে। তাদের মতে, প্রতিটি শিশুর জীবন অমূল্য, আর প্রতিরোধযোগ্য এই মৃত্যু বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।

Tags: জনস্বাস্থ্যবিশ্ব স্বাস্থ্য সংস্থাস্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

ফেনী সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

Next Post

সাত শাখার বিরল নারিকেল গাছ, দেখতে ভিড় করছেন শত শত মানুষ

Next Post
বিরল সাত শাখার নারিকেল গাছের ছবি, দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত শাখার বিরল নারিকেল গাছ, দেখতে ভিড় করছেন শত শত মানুষ

শাকিব খান ও পূর্ণিমা একসঙ্গে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেকেন্ড লিড থেকে সুপারস্টার, পূর্ণিমার সাথে আড্ডায় স্মৃতিমেদুর শাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT