চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেকেন্ড লিড থেকে সুপারস্টার, পূর্ণিমার সাথে আড্ডায় স্মৃতিমেদুর শাকিব

আলোচনায় চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 25, জুলাই 2026
in - সেমি লিড, বিনোদন
A A
শাকিব খান ও পূর্ণিমা একসঙ্গে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্রজুটি শাকিব খান ও পূর্ণিমা। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে এসে স্মৃতির ঝাঁপি খুললেন তারা। তবে এবার সিনেমার পর্দায় নয়, চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ দেখা গেল তাদের।

ইফতেখার মুনিমের প্রযোজনায় ‘চাঁদ তারার গুঞ্জরণ’ অনুষ্ঠানটি প্রচার হয় শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টায়, চ্যানেল আইয়ে। পরে এটি চ্যানেল আইয়ের ইউটিউবে প্রকাশিত হয়।

দুই তারকার প্রায় ৫০ মিনিটের এই আড্ডায় উঠে এসেছে তাদের সংগ্রামের দিন, তারকাখ্যাতির পেছনের গল্প এবং ব্যক্তিজীবনের নানা আবেগঘন মুহূর্ত।

অনুষ্ঠানে পূর্ণিমা জানতে চান, কোন নামে ডাকলে সবচেয়ে বেশি ভালো লাগে শাকিব খানের। উত্তরে ঢালিউড সুপারস্টার বলেন, মানুষ যে নামেই ডাকুক, সেটিই তার কাছে ভালো লাগে।

তিনি বলেন, “কেউ যদি বলে ‘আওয়ার মেগাস্টার শাকিব খান’, ভালো লাগে। কিং খান, সুপারস্টার—যে যে নামেই ডাকে, আমি এই মানুষগুলোর কাছে কৃতজ্ঞ হই। দেশ-বিদেশের বাঙালিরা যখন বলে ‘আমাদের হিরো, আমাদের শাকিব খান’, তখন মনে হয় এটাই সবচেয়ে বড় সম্মান। অনেক সময় একা বসে এসব ভাবলে অজান্তেই চোখে পানি চলে আসে।”

ক্যারিয়ারের শুরুতে সেকেন্ড লিড হিসেবে কাজ করতেন শাকিব খান ও পূর্ণিমা। আলাপচারিতায় শুরুর দিকের কঠিন সংগ্রামের কথাও উঠে আসে।

সেই সময়ের কোনো স্মৃতির কথা মনে আছে কিনা, পূর্ণিমার এমন প্রশ্নে শাকিব বলেন,“তখন আসলেই আমরা খুব স্ট্রাগল করে কাজ করতাম। খুব কষ্ট করে কাজ করতাম। এখন যারা নতুন, ইন্ডাস্ট্রিতে এসেই হয়তো অনেক কিছু পেয়ে যায়। কিন্তু সত্যিই আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করেই কাজ করেছি। মনে আছে সকালবেলা এফডিসিতে নাস্তা করে ইউনিটের বাসে করেই শুটিংয়ে চলে যেতাম।”

পূর্ণিমাও স্মরণ করেন তাদের একসঙ্গে অভিনীত ‘শিকারী’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতা। তিনি বলেন, পুরো ইউনিট বাসে করেই ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিল। পথে কুমিল্লায় নেমে সাধারণ মানুষের মতো খাবার খেয়েছেন, আড্ডা দিয়েছেন। এরপর মজা করেই তিনি শাকিবকে প্রশ্ন করেন, সেই দিনগুলো কি এখনও মিস করো?

হেসে শাকিবের জবাব, “খুব, খুব মিস করি।”

এরপর ‘শিকারী’ নামের আরেকটি ছবিকে ঘিরে মজার একটি স্মৃতিও শোনান তিনি। শাকিব বলেন, পরে একই নামে আরেকটি সিনেমার প্রস্তাব পেয়ে তিনি নির্মাতাদের বলেছিলেন, “এই নামে তো আমার একটা সিনেমা আছে, পূর্ণিমার সঙ্গে।” তখন নির্মাতারা ছবিটি দেখতে চাইলে তিনি মজা করে বলেন, “ওই ‘শিকারী’-তে আমি সেকেন্ড লিড ছিলাম, অসুবিধা নেই।”

Tags: অভিনয়চাঁদ তারার গুঞ্জরণপূর্ণিমালিড বিনোদনশাকিবশাকিব খানশিকারীসিনেমা
Previous Post

সাত শাখার বিরল নারিকেল গাছ, দেখতে ভিড় করছেন শত শত মানুষ

Next Post

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

Next Post
বিক্ষোভকারীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

জার্গেন ক্লপের মুখে হাসি, প্রেস কনফারেন্সে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি ক্লপের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT