চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেশনস কাপ থেকে বিদায়, পুরো জাতীয় দলকে নিষিদ্ধ করল সরকার

তারকা খেলোয়াড় এবং কোচকে বরখাস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 02, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A
পিয়েরে এমেরিক অবামেয়াং

পিয়েরে এমেরিক অবামেয়াং

আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) টানা তিন ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিয়েছে গ্যাবন। গ্রুপের তলানি থেকে বিদায় নেয়াটায় মেনে নিতে পারেনি দেশটির সরকার। এমন বাজে পারফরম্যান্সের কারণে পুরো জাতীয় দলকে নিষিদ্ধ করার পাশাপাশি কোচ এবং দলের তারকা ফরোয়ার্ড পিয়েরে এমেরিক অবামেয়াংকে বরখাস্ত করেছে সরকার।

বুধবার আইভরি কোস্টের কাছে ৩-২ গোলে হারের পর ভারপ্রাপ্ত ক্রীড়া মন্ত্রী সিমপ্লিস-দেসির মামবৌলা এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন। জাতীয় দলের প্রধান কোচ থিয়েরি মুউয়ুমার পাশপাশি তার সমস্ত সহকারীকে বরখাস্ত করা হয়েছে। অবামেয়াং ছাড়াও দলের আরেক অভিজ্ঞ ফুটবলার ব্রুনো ইকুয়েল মাঙ্গাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মরক্কোতে অনুষ্ঠিত টুর্নামেন্টে এর আগে ক্যামেরুন ও মোজাম্বিকের বিপক্ষে হেরে গ্যাবন গ্রুপের তলানিতে রয়েছে। এমন পারফরম্যান্সকে মামবৌলা ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেন।

তিনি বলেছেন, ‘আফ্রিকা কাপ অব নেশনসে প্যান্থারদের লজ্জাজনক পারফরম্যান্সের প্রেক্ষিতে সরকার কোচিং স্টাফ বিলুপ্ত করার, জাতীয় দলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা এবং খেলোয়াড় ব্রুনো ইকুয়েল মাঙ্গা ও পিয়েরে এমেরিক অবামেয়াংকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

‘আমি মনে করি দলের সমস্যাগুলো একজন ব্যক্তির চেয়েও অনেক গভীর।’

যদিও সাবেক বার্সেলোনা, আর্সেনাল ও চেলসি তারকা অবামেয়াং উরুর চোটের চিকিৎসার জন্য গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলেননি। কোচ থিয়েরি প্রায় দুই বছরের একটু বেশি সময় ধরে দলের দায়িত্বে ছিলেন।

এক সময় হতাশাজনক ফলের পর আফ্রিকার বিভিন্ন দেশে সরকার কর্তৃক জাতীয় দল ভেঙে দেওয়া ছিল বেশ সাধারণ ঘটনা। তবে ফিফা সরকারী হস্তক্ষেপের বিষয়ে কঠোর হওয়ার পর সাম্প্রতিক বছরগুলোতে এমন ঘটনা তুলনামূলকভাবে কমে এসেছে।

Tags: আফকনআফ্রিকাআফ্রিকা কাপ অফ ন্যাশনসগ্যাবনলিড স্পোর্টস
Previous Post

”এনইআইআর চালু হলেও ৯০ দিন অবৈধ হ্যান্ডসেট বন্ধ হবে না”

Next Post

বেগম জিয়া হত্যার দায় হাসিনা এড়াতে পারবে না: আমানউল্লাহ আমান

Next Post
জিয়া উদ্যানে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে আমানউল্লাহ আমান

বেগম জিয়া হত্যার দায় হাসিনা এড়াতে পারবে না: আমানউল্লাহ আমান

আফগানিস্তানে ভারী বৃষ্টি-তুষারপাতে আকস্মিক বন্যা

আফগানিস্তানে বৃষ্টি-তুষারপাতে একই পরিবারের পাঁজনসহ নিহত ১৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT