চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

”এনইআইআর চালু হলেও ৯০ দিন অবৈধ হ্যান্ডসেট বন্ধ হবে না”

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 02, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু হলেও আগামী ৯০ দিন কোনো অবৈধ বা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব লিখেন, মোবাইল অপারেটরদের কাছ থেকে প্রায় ৩ বিলিয়নের বেশি ডেটাসেট সংগ্রহ করা হয়েছে। হিস্টোরিক ডেটাসহ সব তথ্য সিস্টেমে যুক্ত থাকায় বর্তমানে অনেক এনআইডির বিপরীতে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাচ্ছে। বিষয়টি সমাধানে বিটিআরসি ও মোবাইল অপারেটররা যৌথভাবে কাজ করছে। ধাপে ধাপে হিস্টোরিক ডেটা আর্কাইভ করে কেবল বর্তমানে সচল হ্যান্ডসেটের তথ্য দেখানো হবে, এতে কিছুটা সময় লাগবে।

তিনি লিখেন, এনইআইআর সংক্রান্ত বিভিন্ন ভুল ও সমস্যার বিষয়টি তুলে ধরায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। শুরুতে টেকনিক্যাল প্ল্যাটফর্মে কিছু জটিলতা দেখা দেওয়া স্বাভাবিক, যা ধীরে ধীরে সমাধান করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে ভিএপিটি (দুর্বলতা মূল্যায়ন এবং অনুপ্রবেশ পরীক্ষা) করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব লিখেন, এই সিস্টেমটি নতুন নয়; ২০২১ সালে প্রথম চালুর চেষ্টা হয়েছিল। পরে ফিচার বাড়িয়ে আবার সচল করা হয়েছে। আগে একজন ব্যক্তির এনআইডির বিপরীতে ২০টি, পরে ১৫টি সিম ব্যবহারের সুযোগ ছিল, যা এখন ১০টিতে নামিয়ে আনা হচ্ছে। এ কারণেই হিস্টোরিক ডেটায় হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখা যাচ্ছে।

তিনি আরও লিখেন, এনইআইআর ব্যবস্থার মাধ্যমে মানুষ জানতে পারবেন তাদের এনআইডির বিপরীতে কত সিম ও ডিভাইস ব্যবহৃত হয়েছে এবং এসবের মাধ্যমে কোনো আর্থিক অপরাধ হচ্ছে কি না এটি নাগরিকের অধিকার। ডাটাবেজ সুরক্ষায় ডিজিটাল টোকেন, রেট লিমিটসহ একাধিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও একটি নিরাপত্তা স্তর যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: ৯০ দিনএনইআইআরন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রারফয়েজ আহমদ তৈয়্যব
Previous Post

ইরানের রাজপথে গণজাগরণ, পানাহি বললেন অভ্যুত্থান

Next Post

নেশনস কাপ থেকে বিদায়, পুরো জাতীয় দলকে নিষিদ্ধ করল সরকার

Next Post
পিয়েরে এমেরিক অবামেয়াং

নেশনস কাপ থেকে বিদায়, পুরো জাতীয় দলকে নিষিদ্ধ করল সরকার

জিয়া উদ্যানে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে আমানউল্লাহ আমান

বেগম জিয়া হত্যার দায় হাসিনা এড়াতে পারবে না: আমানউল্লাহ আমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT