চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বদরুদ্দীন উমরকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথিতযশা লেখক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও রাজনীতিক বদরুদ্দীন উমরের মরদেহ আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।

সেখানে একে একে ফুলেল শ্রদ্ধা জানান সাহিত্যিক, রাজনীতিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষ।

বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বুদ্ধিজীবী ও চিন্তক ফরহাদ মজহার।

তিনি বলেন, বদরুদ্দীন উমর সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। তার রেখে যাওয়া পদচিহ্ন থেকে অনেক কিছু শেখা যাবে। অনেকের ধারণা ছিল, মার্কসবাদী ও বিপ্লবী ধারা শেষ হয়ে গেছে, কিন্তু তা সত্য নয়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে, বিশেষ করে গত ৫ আগস্ট, এ ধারার পুনর্জাগরণের স্পষ্ট লক্ষণ পাওয়া গেছে।

ফরহাদ মজহার আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক শক্তির ভেতরেই সেই ধারা এখনও জীবিত এবং কার্যকর আছে।

শ্রদ্ধা নিবেদন শেষে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বদরুদ্দীন উমরের বিদায়ের মধ্য দিয়ে দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্ত হল। তিনি যে আদর্শ ও দর্শনের ধারক ছিলেন, সেই দর্শনের আলোকে তার বিশ্লেষণ ইতিহাসে অমূল্য সম্পদ হয়ে থাকবে। তিনি ছিলেন দৃঢ়চেতা, আদর্শবাদী ও আপসহীন ব্যক্তিত্ব। তার অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হবে। তবে তার রচিত গ্রন্থসমূহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশক হয়ে থাকবে।

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন। বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে রোববার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বদরুদ্দীন উমরের মৃত্যুতে দেশের বুদ্ধিজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tags: বদরুদ্দীন উমরবুদ্ধিজীবীশেষ শ্রদ্ধা
Previous Post

জলবায়ুর অভিঘাত মোকাবেলায় তহবিল সংগ্রহ করতেই হিমশিম খেতে হয়: অর্থ উপদেষ্টা

Next Post

ডাকসু নির্বাচন: শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান উপাচার্যের

Next Post
উপাচার্য শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচন: শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান উপাচার্যের

শাকিব খান ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ সম্মাননা পেয়ে শাকিব বললেন ‘এই অর্জন একার নয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT