চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ সম্মাননা পেয়ে শাকিব বললেন ‘এই অর্জন একার নয়’

‘ব্লেন্ডার চয়েজ ডেইলি স্টার ওটিটি এন্ড কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এ শাকিব খানকে বিশেষ সম্মাননা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
শাকিব খান ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাকিব খান তার অভিনয় জীবনের ২৫ বছর পার করে ২৬-এ পদার্পণ করেছেন। এই দীর্ঘ পথচলায় তিনি তার ক্যারিয়ারকে জনপ্রিয়তার অনন্য উচ্চতায় নিয়ে গেছেন; পেয়েছেন কিং খান, নাম্বার ওয়ান, সুপারস্টার থেকে মেগাস্টার উপাধি।

সেই সঙ্গে প্রায় দুই দশক ধরে বাংলা চলচ্চিত্রে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলে থাকেন, দেশের ম্যাস অডিয়ান্স এখনও সিনেমা হলে ভিড় জমায় শাকিবের সিনেমা মুক্তি পেলে। শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, শাকিবের দাপট এখন দেশের সিঙ্গেলের পাশাপাশি সিনেপ্লেক্সেও।

দীর্ঘ ক্যারিয়ারে শাকিবের অর্জন ও শ্রম কম নয়। এ কারণে গেলো মে-তে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে তাকে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এবার দেশের শীর্ষ জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার থেকেও ‘ব্লেন্ডার চয়েজ ডেইলি স্টার ওটিটি এন্ড কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এর আসরে চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার জন্য শাকিবকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে শাকিবের বর্ণীল ক্যারিয়ারের উপর ভিত্তি করে তৈরি করা একটি এভিতে বলা হয়েছে, ২০০৫ সালের “আমার স্বপ্ন তুমি”র মুক্তির পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাকিবকে। এই চলচ্চিত্র দিয়ে বাংলা সিনেমায় নিজের অবস্থান মজবুত করে তোলেন তিনি।

আরও বলা হয় ২০০৬ সালে “কোটি টাকার কাবিন” সিনেমার মাধ্যমে মেগাহিট সিনেমা উপহার দিয়েছিলেন শাকিব খান। এরপর তার অভিনীত চাচ্চু, আমার প্রাণের স্বামী, কথা দাও সাথী হবে সিনেমাগুলো দেশব্যাপী রমরমিয়ে চলেছিল এবং দর্শকনন্দিত হয়েছিল।

২০০৭ সালেই তার নামের আগে ”সুপারস্টার” তকমা যোগ হয়। ২০০৮ সালে নতুন রেকর্ড গড়ে “প্রিয়া আমার প্রিয়া” দিয়ে। মুক্তির পরপরই সিনেমাটি শুধু সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হয়ে দাঁড়ায়নি, প্রেক্ষাগৃহে চলেছিল মাসের পর মাস।

তিনি নিজেও সবাইকে ছাড়িয়ে বাংলাদেশি সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত চিত্রতারকা হয়ে ওঠেন তখনই। করোনা পরবর্তী “প্রিয়তমা”, ”রাজকুমার” “তুফান, বরবাদ” সিনেমাগুলো দিয়ে বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সবখানেই তার দাপট অব্যাহত রেখেছেন।

আরও বলা হয়, নব্বইয়ের দশকের শেষসময় থেকে ধারাবাহিকভাবে শাকিব খান বাংলাদেশের সিনেমাপ্রেমীদের মন ছুঁয়ে যাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে তার সিনেমাগুলো নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইতালি, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া সবখানেই উৎসব আমেজে উপভোগ করেন প্রবাসীরা।

এই আয়োজনে স্বশরীরে উপস্থিত থেকে ডেইলি স্টারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা গ্রহণের করতে পারেননি শাকিব খান। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি জানান, জরুরী কাজে আটকে পড়ায় তিনি উপস্থিতি থাকতে পারেননি। তার এই অর্জন শুধু একার নয়, তার অগণিত ভক্ত, শাকিবিয়ানরা এই সাফল্যের সঙ্গী। পাশাপাশি তিনি ভিডিও বার্তায়, ডেইলি স্টারকে তাকে বিশেষ সম্মাননা দেয়ার জন্য ধন্যবাদ জানান।

Tags: ওটিটিক্যারিয়ারডেইলি স্টারপ্রিয়তমাশাকিবশাকিব খানসিঙ্গেল স্ক্রিনসিনেপ্লেক্সসিনেমা
Previous Post

ডাকসু নির্বাচন: শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান উপাচার্যের

Next Post

ডাকসু নির্বাচন: নিরাপত্তা পরিকল্পনা কেমন?

Next Post
নিরাপত্তা পরিকল্পনা কেন্দ্রের সামনে বৃক্ষের ছায়ায় বসে নিরাপত্তা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচন: নিরাপত্তা পরিকল্পনা কেমন?

বিলাসী অভিযানে গ্রেপ্তার দুই যুবক ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যারেজ মালিককে হত্যার অভিযোগে ২ জন গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT