বিশ্বে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৮৬৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২ লাখ ৩১ হাজার ৩০৬ জন।
একদিনে করোনায় বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। এছাড়া শনাক্ত হয়েছে ২১ হাজার ৩১২ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার এ তথ্য জানা যায়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৪ হাজার ২২৩ জনের এবং শনাক্তের হয়েছে ৬৩ কোটি ৭২ লাখ ৩৯ হাজার ৮১৫ জনে।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিল মারা গেছে ৬৮ জন, নতুন আক্রান্ত ২ হাজার ৭৩৮ জন। এবং অস্ট্রেলিয়া মৃত হয়েছে ৫৯ জন, নতুন আক্রান্ত ১৫ হাজার ৬১৮ জন। ফ্রান্সে এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৯ হাজার ৪৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৭৮ জনের। সাউথ কোরিয়ায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৪২৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের।
জাপানে গত একদিনে করোনা শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৬৪ জনের এবং মৃত্যু হয়েছে ৫৯ জনের। রাশিয়াতে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৭১ জনের এবং শনাক্ত হয়েছে ৬ হাজার ১৪৯ জনের। তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৫৯৪ জনের। আর মৃত্যু হয়েছে ৭৪ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়।









